রবিবার ● ১৭ মে ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় ভূমি সেবা মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং
মাগুরায় ভূমি সেবা মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং
মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে গতকাল রবিবার বিকাল সাড়ে ৩ টায় ভূমি সেবা মেলা-২০২৬ উপলক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) শাশ্বতী শীল,স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক সাজ্জাদ হোসেন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক এম এ হাকিম,শরীফ স্বাধীন,আরাফাত হোসেন প্রমুখ।
প্রেস ব্রিফিং এ জানানো হয়,আগামী ১৯ মে থেকে ২১ মে তিন দিনব্যাপী সারাদেশে ভূমি সেবা মেলা হবে। এ মেলায় ই- নামজারী সংক্রান্ত সহায়তা, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, অনলাইনে ডিসি আর, খতিয়ান ও মৌজা ম্যাপ প্রাপ্তি, ভূমি সংক্রান্ত আবেদন গ্রহণ ও নিষ্পত্তি তদারকি,সরাসরি গন শুনানি ও অভিযোগ গ্রহন,ডিজিটাল ভূমি সেবা ব্যবহারে পরামর্শ প্রদান এবং ভূমি অপরাধ আইনে নমুনা পরামর্শ প্রদান করা হবে।
প্রেস ব্রিফিং এ আরো জানানো হয়, জনগণকে ভূমি সংক্রান্ত সেবা সম্পর্কে অবহিত করা, সচেতন বৃদ্ধি করা এবং সহজ স্বচ্ছ ও হয়রানিমূলক ভূমি সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে। এ জন্যে বর্তমানে জনগণ ঘরে বসেই অনেক ভূমি সেবা গ্রহণ করতে পারছেন। জেলা প্রশাসন মাগুরা এ প্রেস ব্রিফিং অনুষ্ঠানের আয়োজন করে।






মাগুরায় প্রবল বর্ষণে নিম্নাঞ্চলসহ রাস্তাঘাট প্লাবিত; বিপাকে পথচারী ও শিক্ষার্থীরা
মাগুরা জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা
পাইকগাছা পৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধনের ও সমাবেশ
পাইকগাছায় বিদ্যুৎ এর লোড শেডিং চরমে : ভোগান্তির শেষ নেই
নড়াইলে মাদকবিরোধী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত
মাগুরায় মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা
মাগুরায় বাঘ আতঙ্কে গ্রামবাসীরা
পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ 