সোমবার ● ১৮ মে ২০২৬
প্রথম পাতা » অপরাধ » কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
খুলনার কয়রায় ভবতােষ মৃধা (৪০) নামের এক ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে চোরাকারবারিরা। রাতে বসত ঘরে সিধ কেটে প্রবেশ করে তাকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত ভবতােষ মৃধা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের যশাে মৃধার ছেলে। উপজেলার গিলাবাড়ি বাজারে তার ঔষধের দােকান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিবাগত রাত আনুমানিক ১টার দিকে একদল চােরচক্র সিধ কেটে তার ঘরে প্রবেশ করে। এ সময় ভবতােষ মৃধা বিষয়টি জানতে পেরে ডাক চিৎকার দেয়। এরপর ঐ চক্ররা তাকে ধারালাে অস্ত্র দিয়ে এলােপাতাড়ি কুপিয়ে শ্বাসনালি কেটে দেয়। এসময় তার স্ত্রী বাধা দিলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন ভবতােষকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘােষনা করেন।
এ ঘটনায় মহেশ্বরীপুর ও গিলাবাড়ি বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কয়রা থানার ওসি (তদন্ত) মোঃ শাহ আলম বলেন, ব্যবসায়ী ভবতােষ মৃধা হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।






পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
পাইকগাছায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; ৪ ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু
পাইকগাছায় থেকে চুরি হওয়া ট্রাক যশোরে উদ্ধার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
নড়াইলে স্বেচ্ছাসেবকদল নেতা ইসলাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
মাদকসেবনে বাধা দেওয়ায় ইউপি মেম্বার লাঞ্ছিত, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১
পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার
পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ 