শনিবার ● ১৩ জুন ২০২৬
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
পাইকগাছায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে দেশব্যাপী শুরু হওয়া বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনার পাইকগাছা উপজেলায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
১৩ জুন শনিবার কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের নদী পাড়ে এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাইকগাছা-কয়রা (খুলনা-৬) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা এস.এম. আমিনুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, উপজেলা বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত।
এ সময় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবায়ন করা হচ্ছে।






পাইকগাছায় আমন চাষিদের জন্য আশীর্বাদ হয়ে এলো বৃষ্টি
জমির সবুজ সার ধৈঞ্চার চাষ হারিয়ে যাচ্ছে
মহম্মদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ারফ্লো মেশিন বিতরণ
পাইকগাছায় ঘেরের আইলে সবজি চাষ জনপ্রিয় হয়েছে
পাইকগাছায় আউশ ধানের ফলন ভাল হয়েছে
ক্ষেতের কুমড়ো ফুলে কৃষকের বাড়তি আয়
মাগুরায় ১০ দিনের বৃক্ষ ও ফল মেলার উদ্বোধন
পাইকগাছার সোলাদানায় অফ-সিজনে তরমুজ চাষের ব্যাপক উদ্যোগ
মাগুরায় পাটের ভালো ফলনে কৃষকের মুখে হাসি
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন 