মঙ্গলবার ● ৩০ জুন ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছা পৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা
পাইকগাছা পৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা
খুলনার পাইকগাছা পৌর সভার ২৬-২৭ অর্থ বছরে ৫২ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৭শত ৯২ টাকা ২৫ পয়সার বাজেট ঘোষনা করা হয়েছে। ৩০ জুন মঙ্গলবার বিকেল ৩টায় নতুন পৌর ভবনে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী এ বাজেট পেশ করেন।
বাজেটে ৫২ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৭৯২ টাকা ২৫ পয়সা আয়, ৫১ কোটি ৫৫লাখ ৭৯ হাজার ২৫৩ দশমিক ৯০টাকা ব্যয় ও ৬৩ লাখ ৭৭ হাজার ৫৩৮ দশমিক ৩৫ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।
বাজেট সভায় বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমদ, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, প্রধান সহকারী জিয়াউর রহমান ও উপ-সহকারী প্রকৌশলী লিংকন আলী। এছাড়া কর্মকর্তা ও প্রতিনিধিদের মধ্যে আরও বক্তব্য রাখেন মৃণাল কান্তি সানা, উত্তম ঘোষ ও শাহিন হোসেন।
উন্নয়ন সংস্থা ওয়াটার এইড বাংলাদেশ-এর প্রতিনিধি সুমন সাহা এবং নবলোক পরিষদের প্রকল্প কর্মকর্তা মুক্তা বিশ্বাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন নবলোক পরিষদের প্রকল্প ব্যবস্থাপক ওমর ফারুক জুয়েল এবং মনিটরিং অফিসার মাহবুবুর রহমান। বক্তারা ঘোষিত বাজেটকে স্বাগত জানিয়ে পৌরসভার সার্বিক উন্নয়নে এটি বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।






পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান
মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা
পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী 