শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ৩০ জুলাই ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি
প্রথম পাতা » আঞ্চলিক » খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি
১২৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩০ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি

---পাইকগাছা প্রতিনিধি ; খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছাস্থ দ্বিতীয় ক্যাম্পাস জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের নামে নামকরণের দাবি জানিয়েছেন স্যার পিসি রায় স্মৃতি সংসদ। ২৯ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সাথে মতবিনিময় করে এ দাবি জানান সংসদের নেতৃবৃন্দ।

মতবিনিময়কালে স্মৃতি সংসদের সভাপতি শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ আলহাজ্ব মুহাম্মদ কওসার আলী গাজী বলেন বিজ্ঞানী পিসি শুধু বাংলাদেশের গর্ব নয়, তিনি বিশ্ব নন্দিত বিজ্ঞানী ছিলেন। তিনি বিজ্ঞানীর স্মৃতি সংরক্ষণ ও তার জীবন আদর্শ  তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছাস্থ দ্বিতীয় ক্যাম্পাস জগদ্বিখ্যাত বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণ করার দাবি জানান। এছাড়া স্মৃতি সংসদের পক্ষ থেকে বিজ্ঞানীর বসতবাড়ি সংস্কার, জমির বিরোধ নিষ্পত্তি, অডিটোরিয়াম, মিউজিয়াম, রেস্ট হাউস নির্মাণ সহ আধুনিক পর্যটন কেন্দ্র স্থাপন এবং বিজ্ঞানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানান। এসময় স্মৃতি সংসদের নেতৃবৃন্দ উপজেলার রাড়ুলীতে ১৮৫০ সালে প্রতিষ্ঠিত দেশের প্রথম বালিকা বিদ্যালয় ভুবনমোহিনী মাধ্যমিক বালিকা জাতীয়করণ ও ১৯০৩ সালে প্রতিষ্ঠিত আর কে বি কে হরিশ্চন্দ্র ইনস্টিটিউট কে ডিগ্রি কলেজে রুপান্তর এবং জাতীয়করণের দাবি জানান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, পাইকগাছা প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ ও তানভীর আহমেদ সহ স্যার পিসি রায় স্মৃতি সংসদের নেতৃবৃন্দ।

বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র পিসি রায় ১৮৬১ সালের ২ আগস্ট খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৪৪ সালের ১৬ জুন পরলোকগমন করেন। চির কুমার এ বিজ্ঞানী তার জীবনের অর্জিত সকল সম্পদ মানব কল্যাণে দান করে গেছেন। প্রতি বছর ২ আগস্ট জেলা প্রশাসনের উদ্যোগের বিজ্ঞানীর জন্মবার্ষিকী সরকারি ভাবে উদযাপিত হয়ে আসছে।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ
নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন
নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা
নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)