শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ৩০ জুলাই ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা
প্রথম পাতা » আঞ্চলিক » শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা
১৩৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩০ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা

---পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী গঠনের লক্ষ্যে বাস্তবায়িত পাঁচ বছর মেয়াদি প্রকল্পের ২ বছর শেষে অংশগ্রহণমূলক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের অফিসার্স ক্লাবে বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়। কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ-এর আর্থিক সহযোগিতায় গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৫টি গ্রামে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

সভায় সভাপতিত্ব করেন প্রকল্প ব্যবস্থাপক মিল্টন বাড়ৈ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস. এম. দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিমান বিহারী মণ্ডল, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা পরিতোষ কুমার মণ্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. নাজমূল কবীর, গাবুরা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ইমাম হাসান, সাংবাদিক এম. এ. রশিদ, সাত-আইসিডিপি প্রকল্পের ব্যবস্থাপক সমুয়েল স্যাগমা, প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, মনিটরিং অ্যান্ড লার্নিং (এমঅ্যান্ডএল) অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, জেন্ডার অফিসার নওমী বিশ্বাসসহ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীরা।

ইউপি সদস্য ইমাম হাসান বলেন, ফেইথ ইন এ্যাকশনের কার্যক্রম বাস্তবমুখী ও জনকল্যাণমূলক। বিশেষ করে সেফগার্ডিং কার্যক্রম গাবুরায় অন্য কোনো সংস্থা এভাবে পরিচালনা করেনি। তিনি উপকারভোগীদের প্রশিক্ষণ ও সহায়তা যথাযথভাবে কাজে লাগিয়ে আয় বৃদ্ধির পাশাপাশি সংস্থার কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান।

উপসহকারী প্রকৌশলী মো. নাজমূল কবীর বলেন, ফেইথ ইন এ্যাকশনের কার্যক্রম অন্যান্য সংস্থার তুলনায় অধিক বাস্তবসম্মত। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে মানুষের জীবনমান উন্নয়নের সুযোগ রয়েছে।

উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা পরিতোষ কুমার মণ্ডল বলেন, প্রকল্পটি গাবুরার মানুষের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রাণিসম্পদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৫ জন স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যা স্থানীয় পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে।

উপজেলা সমাজসেবা অফিসার এস. এম. দেলোয়ার হোসেন বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে মানুষের মানসিকতা ও জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে। নাগরিক দায়িত্ব পালনের মাধ্যমে গাবুরার টেকসই উন্নয়ন সম্ভব বলেও তিনি উল্লেখ করেন। ফেইথ ইন এ্যাকশন গাবুরাতে অনেক ভালো কাজ করছে বলে তিনি মন্তব্য করেন।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত
পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯ পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯
পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনা সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনা সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা
নড়াইলে গা ঘেষে মসজিদ-মন্দিরের অবস্থান, সম্প্রীতির বন্ধনে প্রায় ৪৫ বছর ধরে চলছে দুর্গোৎসব নড়াইলে গা ঘেষে মসজিদ-মন্দিরের অবস্থান, সম্প্রীতির বন্ধনে প্রায় ৪৫ বছর ধরে চলছে দুর্গোৎসব
মাগুরায় আর্থিক অনুদানের চেক বিতরণ মাগুরায় আর্থিক অনুদানের চেক বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)