বৃহস্পতিবার ● ৩০ জুলাই ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি
খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি
পাইকগাছা প্রতিনিধি ; খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছাস্থ দ্বিতীয় ক্যাম্পাস জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের নামে নামকরণের দাবি জানিয়েছেন স্যার পিসি রায় স্মৃতি সংসদ। ২৯ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সাথে মতবিনিময় করে এ দাবি জানান সংসদের নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে স্মৃতি সংসদের সভাপতি শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ আলহাজ্ব মুহাম্মদ কওসার আলী গাজী বলেন বিজ্ঞানী পিসি শুধু বাংলাদেশের গর্ব নয়, তিনি বিশ্ব নন্দিত বিজ্ঞানী ছিলেন। তিনি বিজ্ঞানীর স্মৃতি সংরক্ষণ ও তার জীবন আদর্শ তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছাস্থ দ্বিতীয় ক্যাম্পাস জগদ্বিখ্যাত বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণ করার দাবি জানান। এছাড়া স্মৃতি সংসদের পক্ষ থেকে বিজ্ঞানীর বসতবাড়ি সংস্কার, জমির বিরোধ নিষ্পত্তি, অডিটোরিয়াম, মিউজিয়াম, রেস্ট হাউস নির্মাণ সহ আধুনিক পর্যটন কেন্দ্র স্থাপন এবং বিজ্ঞানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানান। এসময় স্মৃতি সংসদের নেতৃবৃন্দ উপজেলার রাড়ুলীতে ১৮৫০ সালে প্রতিষ্ঠিত দেশের প্রথম বালিকা বিদ্যালয় ভুবনমোহিনী মাধ্যমিক বালিকা জাতীয়করণ ও ১৯০৩ সালে প্রতিষ্ঠিত আর কে বি কে হরিশ্চন্দ্র ইনস্টিটিউট কে ডিগ্রি কলেজে রুপান্তর এবং জাতীয়করণের দাবি জানান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, পাইকগাছা প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ ও তানভীর আহমেদ সহ স্যার পিসি রায় স্মৃতি সংসদের নেতৃবৃন্দ।
বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র পিসি রায় ১৮৬১ সালের ২ আগস্ট খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৪৪ সালের ১৬ জুন পরলোকগমন করেন। চির কুমার এ বিজ্ঞানী তার জীবনের অর্জিত সকল সম্পদ মানব কল্যাণে দান করে গেছেন। প্রতি বছর ২ আগস্ট জেলা প্রশাসনের উদ্যোগের বিজ্ঞানীর জন্মবার্ষিকী সরকারি ভাবে উদযাপিত হয়ে আসছে।






শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা
পাইকগাছায় জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক ; চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ
জন্মাষ্টমী উপলক্ষে- পাইকগাছার রাড়ুলীতে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
পাইকগাছার আমুরকাটা বয়ারঝাপা সড়ক ঝুঁকিতে
দেশের মানুষের আস্থায় বিচার বিভাগকে ফিরিয়ে আনতে চাই - আইনমন্ত্রী
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮শত মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ 