শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২৬
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন
৪৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন

---পরিবেশের ভারসাম্য রক্ষার্থে খুলনার পাইকগাছায় পরিবেশবাদী সংগঠণ বনবিবির উদ্যোগে রোপন কর্মসূচি অব্যহত রয়েছে।

গাছ লাগাই- পরিবেশ বাঁচাই এই প্রতিপাদ্যে ১৩ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার বোয়ালিয়া ব্রিজ রোডের পাশে গাছের চারা রোপন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, পরিবেশবাদী সংগঠণ বনবিবির সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, আলম গাজী, কার্তিক বাছাড় প্রমুখ। সড়কের পাশে নিম, কদম, বাদাম, পেয়ারা ও হিজল গাছের চারা রোপন করা হয়।

উপজেলা বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বেশি করে গাছ লাগাতে হবে, প্লাস্টিক ও পলিথিন ব্যবহার কমাতে হবে। জীববৈচিত্র্য রক্ষা এবং প্রাকৃতিক পরিবেশ সুন্দর রাখতে সচেতনতাই মূল চাবিকাঠি।

বনবিবির সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান বলেন, বৃক্ষ আমাদের ছায়া দেয়, ফল দেয়, কাঠ দেয়, আক্সিজেন দেয়, কার্বনডাই অক্সাইড শোষন করে, সর্বোপরি পরিবেশের ভারসাম্য রক্ষা করে। পরিবেশবাদী সংগঠণ বনবিবির উদ্যোগে ভাদ্র মাস পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের পাশে বৃক্ষ রোপন ও বিতারণ কর্মসূচি পালন করা হবে।





আর্কাইভ