শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

SW News24
রবিবার ● ৩০ আগস্ট ২০২৬
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » ঘোড়াই বর-পালকিতে কনে, বরযাত্রী এলেন মহিষ ও গরুর গাড়িতে
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » ঘোড়াই বর-পালকিতে কনে, বরযাত্রী এলেন মহিষ ও গরুর গাড়িতে
৮৯ বার পঠিত
রবিবার ● ৩০ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘোড়াই বর-পালকিতে কনে, বরযাত্রী এলেন মহিষ ও গরুর গাড়িতে

---মাগুরা প্রতিনিধি : ঘোড়াই চড়ে এসেছেন বর। আর পিছু পিছু মহিষ ও গরুর গাড়িতে এসেছেন বরযাত্রীরা। বিয়ের পর কনেও শ্বশুরবাড়িতে গেলেন পালকিতে চড়ে। চিরায়ত বাংলার এমন বর্ণনা এখন শুধু গল্প-উপন্যাসেই মিলবে। সেই লোকজ ঐতিহ্যের উপাখ্যানই যেন ফিরে আসে মাগুরার শ্রীপুর উপজেলায়। শনিবার (২৯ আগষ্ট) মাগুরায় এমনই এক বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
আধুনিক যুগে হেলিকপ্টার বা গাড়ির বহর না নিয়ে বাঙালির চিরন্তণ ঐতিহ্যকে ধারণ করে ব্যতিক্রমী এক বিয়ের আয়োজন দেখল মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামের মানুষ।
​উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ বদরুল আলম লিটুর ছেলে মোঃ শ্রাবণের সাথে পাশ্ববর্তী টুপিপাড়া গ্রামের মোঃ আব্দুল হালিম শেখ কন্যা নাবিয়া ইকরার বিয়ে উপলক্ষে এই ব্যতিক্রমী ও নান্দনিক আয়োজন করা হয়।
ব্যতিক্রমী এই আয়োজনে বরযাত্রীদের পরিবহনে ছিল মোট ১০ টি গরুর গাড়ি ও ৫টি মহিষের গাড়ির বিশাল বহর। এমন বিয়ে দেখতে শত শত উৎসক মানুষ ভিড় জমান বিয়ে বাড়িতে। গ্রাম বাংলার শেকড়ের এমন আয়োজন দেখতে রাস্তার দু’ধারে মানুষের ঢল নামে। গ্রামের শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধরা পর্যন্ত ঘর থেকে বের হয়ে রাস্তায় আসেন। সকলের চোখে মুখে ছিল উৎসবের আমেজ।
সানাইয়ের মধুর সুর আর ঢাক-ঢোলের তাল ও রিমঝিম শব্দে পুরো বরিশাট গ্রাম জুড়ে এক আনন্দমুখর ও উৎসবময় আবহ তৈরি হয়।
বর মোঃ শ্রাবণ বলেন, দীর্ঘদিনের শখ আর গ্রাম বাংলার ঐতিহ্য স্মরণে এমন বিয়ের আনুষ্ঠানিকতা। দুই পরিবারের সম্মতিতেই এমন আয়োজন করা হয়েছে। ‘নবদম্পতি মোঃ শ্রাবণের ও নাবিয়া ইকরা এই আয়োজনে দারুণ খুশি। কনে নাবিয়া ইকরা জানান, তার স্বপ্ন ছিল পালকিতে চরে এমন একটি ঐতিহ্যবাহী বিয়ের। এই স্বপ্ন পূরণ করতে পেরে সে আনন্দিত। এ বিষয়ে বরের বাবা মো. বদরুল আলম লিটু বলেন, ‘তাদেরর পরিবারের একান্ত ইচ্ছা ছিল এমন একটি ব্যতিক্রমী বিয়ের আয়োজন করার। পরিবারের সেই স্বপ্ন পূরণ করতেই তারা এই বিশাল আয়োজন করে।





সংস্কৃতি ও বিনোদন এর আরও খবর

নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত
পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে
চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মাগুরায় শিশু অধিকার দিবসে  চিত্রাংকন ও  আবৃত্তি প্রতিযোগিতা মাগুরায় শিশু অধিকার দিবসে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে  -সংস্কৃতি মন্ত্রী দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে -সংস্কৃতি মন্ত্রী
মাগুরায় থিয়েটার ইউনিটের তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা সম্পন্ন; সনদ বিতরণ মাগুরায় থিয়েটার ইউনিটের তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা সম্পন্ন; সনদ বিতরণ
মাগুরায় চিত্রশিল্পী আশীষ রায় এর মৃত্যতে স্মরনসভা মাগুরায় চিত্রশিল্পী আশীষ রায় এর মৃত্যতে স্মরনসভা
নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত
নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন
মাগুরার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত জায়েদ বিন কবির ও আশীষ রায় স্মরণে নাগরিক শোভা মাগুরার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত জায়েদ বিন কবির ও আশীষ রায় স্মরণে নাগরিক শোভা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)