রবিবার ● ৩০ আগস্ট ২০২৬
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » ঘোড়াই বর-পালকিতে কনে, বরযাত্রী এলেন মহিষ ও গরুর গাড়িতে
ঘোড়াই বর-পালকিতে কনে, বরযাত্রী এলেন মহিষ ও গরুর গাড়িতে
মাগুরা প্রতিনিধি : ঘোড়াই চড়ে এসেছেন বর। আর পিছু পিছু মহিষ ও গরুর গাড়িতে এসেছেন বরযাত্রীরা। বিয়ের পর কনেও শ্বশুরবাড়িতে গেলেন পালকিতে চড়ে। চিরায়ত বাংলার এমন বর্ণনা এখন শুধু গল্প-উপন্যাসেই মিলবে। সেই লোকজ ঐতিহ্যের উপাখ্যানই যেন ফিরে আসে মাগুরার শ্রীপুর উপজেলায়। শনিবার (২৯ আগষ্ট) মাগুরায় এমনই এক বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
আধুনিক যুগে হেলিকপ্টার বা গাড়ির বহর না নিয়ে বাঙালির চিরন্তণ ঐতিহ্যকে ধারণ করে ব্যতিক্রমী এক বিয়ের আয়োজন দেখল মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামের মানুষ।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ বদরুল আলম লিটুর ছেলে মোঃ শ্রাবণের সাথে পাশ্ববর্তী টুপিপাড়া গ্রামের মোঃ আব্দুল হালিম শেখ কন্যা নাবিয়া ইকরার বিয়ে উপলক্ষে এই ব্যতিক্রমী ও নান্দনিক আয়োজন করা হয়।
ব্যতিক্রমী এই আয়োজনে বরযাত্রীদের পরিবহনে ছিল মোট ১০ টি গরুর গাড়ি ও ৫টি মহিষের গাড়ির বিশাল বহর। এমন বিয়ে দেখতে শত শত উৎসক মানুষ ভিড় জমান বিয়ে বাড়িতে। গ্রাম বাংলার শেকড়ের এমন আয়োজন দেখতে রাস্তার দু’ধারে মানুষের ঢল নামে। গ্রামের শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধরা পর্যন্ত ঘর থেকে বের হয়ে রাস্তায় আসেন। সকলের চোখে মুখে ছিল উৎসবের আমেজ।
সানাইয়ের মধুর সুর আর ঢাক-ঢোলের তাল ও রিমঝিম শব্দে পুরো বরিশাট গ্রাম জুড়ে এক আনন্দমুখর ও উৎসবময় আবহ তৈরি হয়।
বর মোঃ শ্রাবণ বলেন, দীর্ঘদিনের শখ আর গ্রাম বাংলার ঐতিহ্য স্মরণে এমন বিয়ের আনুষ্ঠানিকতা। দুই পরিবারের সম্মতিতেই এমন আয়োজন করা হয়েছে। ‘নবদম্পতি মোঃ শ্রাবণের ও নাবিয়া ইকরা এই আয়োজনে দারুণ খুশি। কনে নাবিয়া ইকরা জানান, তার স্বপ্ন ছিল পালকিতে চরে এমন একটি ঐতিহ্যবাহী বিয়ের। এই স্বপ্ন পূরণ করতে পেরে সে আনন্দিত। এ বিষয়ে বরের বাবা মো. বদরুল আলম লিটু বলেন, ‘তাদেরর পরিবারের একান্ত ইচ্ছা ছিল এমন একটি ব্যতিক্রমী বিয়ের আয়োজন করার। পরিবারের সেই স্বপ্ন পূরণ করতেই তারা এই বিশাল আয়োজন করে।






পাইকগাছায় পুণ্যস্নান ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী রাস উৎসব সম্পন্ন
বর্ণিল আয়োজনে পাইকগাছায় ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পূজা শুরু হচ্ছে
রবিবার থেকে বর্ণিল আয়োজনে মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা শুরু হচ্ছে
পাইকগাছায় দুই শতাধিক মন্দিরে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত
শ্রীপুরের বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর; মুগ্ধ হাজারো দর্শক
পাইকগাছা উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী অনুষ্ঠিত
পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত
বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী পূজা মন্দিরে দুর্গা প্রতিমার সাবেকি রূপ নান্দনিকতা সৃষ্টি করেছে
নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত
পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে 