শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » শিক্ষা » বদলে যাচ্ছে দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র, ফিরছে খেলাধুলা ও শিক্ষার পরিবেশ
বদলে যাচ্ছে দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র, ফিরছে খেলাধুলা ও শিক্ষার পরিবেশ
মাগুরা প্রতিনিধি : ১৯৯২ সালে প্রতিষ্ঠিত দারিয়াপুর ডিগ্রি কলেজ বিগত ১৫ বছর অবকাঠামোসহ লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার অনেক পিছিয়ে ছিল। এখন বদলে যাচ্ছে দারিয়াপুর ডিগ্রি কলেজের দৃশ্যপট। কলেজ মাঠে জলাবদ্ধতা,কলেজ ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতায় আনা, অধ্যক্ষের বাসভবন, ছাত্রী হোস্টেল নির্মণ ও থাকার সুব্যবস্থা, ছাত্রদের থাকার হোস্টেল পূনঃ নির্মাণ, হোস্টেলের জন্য রান্নাঘর, ভাঙ্গন রোধে বস্তার ভিতর বালু ভরে গর্ত ভরাট, শিক্ষক, ছাত্রীদের সাইকেল গ্যারেজ, খেলার মাঠ সংস্কার এবং সম্প্রসারণ, প্রশাসনিক ভবন সম্প্রসারণ, ১ তলা বিশিষ্ট কলেজ ক্যান্টিন, পুরো কলেজ ক্যাম্পাস আলোকিত করা, কলেজ ছাত্রদের ওয়াশ রুম, ছাত্রীদের কমনরুম ও ওয়াশ রুম সংস্কার, ফুলের বাগান করে কলেজ শোভাবর্ধন, চলতি বর্ষা মৌসুমে বিভিন্ন প্রজাতির দুই শতাধিক , ফলজ, বনজ ও ঔষুধী গাছ রোপন, এক শত জন ছাত্র/ছাত্রীকে ৫ টি ক্যাটাগরিতে বৃত্তি প্রদানের সিদ্ধান্ত নেওয়ায় ধীরে ধীরে বদলে যাচ্ছে দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র। ইতিমধ্যেই প্রায় ১৯ টি উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে বলে জানান, কলেজ অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) আব্দুস ছবুর।
চলতি বছরের ৫ জানুয়ারী কলেজ পরিচালনা পর্ষদের নতুন সভাপতি ঢাকা জজ কোর্টের সিনিয়র আইনজীবী ও দুর্ণীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর মোঃ তরিকুল ইসলামের নির্দেশনায় কলেজ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দের সহযোগিতায় এ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বর্তমান সরকার খেলাধুলার প্রতি স্কুল, কলেজ পর্যায়ে গুরুত্ব দেওয়ায় কলেজ মাঠ সম্প্রসারণে প্রতিদিন ফুটবল খেলা থেকে বিভিন্ন খেলাধুলা শুরু হয়েছে। ছাত্রদের পাশাপাশি গ্রামের ছেলেরাও খেলাধুলা করছে। এতে করে এ প্রজন্মের তরুণ যুবারা খেলার প্রতি আগ্রহী হচ্ছে। ২৮-৮-১৯৯২ সালে দারিয়াপুর ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠাকালীন সময়ে গণপূর্ত বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী মরহুম এএন কামাল উদ্দিন মোস্তফার সহযোগিতায় দারিয়াপুর দরবার শরীফের মরহুম পীরজাদা মওলানা আবু সাঈদ, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মোঃ মমতাজ উদ্দিন বিশ্বাস, সাবেক জেলা স্যানেটারি ইন্সপেক্টর মোঃ আতাউর রহমান বিশ্বাস, সিনিয়র সাংবাদিক মতিউর রহমান টুক, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালনা পর্ষদের হিতৈষী সদস্য মোঃ মছিহুল আজমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের অকান্ত পরিশ্রমে গড়ে উঠে দারিয়াপুর ডিগ্রি কলেজ। প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ নিজাম উদ্দিনের আপ্রাণ চেষ্টায় যশোর বোর্ডের মধ্যে কয়েকবার পরীক্ষার ফলাফলে তৃতীয় স্থানের সুনাম অর্জন করে। কলেজ থেকে বের হন মেধাবী শিক্ষার্থী। সেই মেধাবী ছাত্র ছাত্রীদের মধ্যে বর্তমান সরকারের ১জন্য অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, ৪ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা, রিপন বিশ্বাস, মোঃ নাজমুল ইসলাম, সুদীপ্ত সিংহ, রেক্সোনা খাতুন, ১জন সহকারী কমিশনার (ভূমি) হোসেন আলী, ১জন সহকারী অধ্যাপক ডাঃ ওহিদুল ইসলামসহ তিনজন এমবিবিএস ডাক্তার, ৬ জন বুয়েট থেকে পাস করা ইঞ্জিনিয়ার, ২ জন বিশ্ববিদ্যালয় শিক্ষক ও ২ জন উপসচিবসহ অসংখ্য ছাত্র, ছাত্রী বিভিন্ন পদ মর্যাদায় চাকুরী করছেন। বিগত ১৫ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে অধ্যক্ষ রমেন্দ্রনাথ বাছাড় সাময়িক (বরখাস্ত) ও কতিপয় শিক্ষকদের উদাসিনতা, লেখাপড়ার অবনতির পাশাপাশি ছাত্র,ছাত্রীদের অশিক্ষা সুলভ আচরণ ও বহিরাগত ছাত্রদের মাদকের নেশায় পেয়ে বসে। হারিয়ে যেতে থাকে খেলাধূলা।
সরকার পরিবর্তনের পর কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি তরিকুল ইসলাম যোগদানের পর বদলে যাচ্ছে কলেজের দৃশ্যপাট। ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস ছবুর কলেজের সুনাম ও শৃঙ্খলা ফেরাতে নিরলস চেষ্টা করছেন। স্থানীয় ইউপি সদস্য এহসান উল্লাহ মিলন বলেন, খেলার মাঠ সম্প্রসারণ ও লাইটিংয়ের ব্যবস্থায় খেলোয়াড়দের পদচারণা বেড়েছে। দারিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মোঃ মছিহুল আজম বলেন, বিগত ১৫ বছর লেখাপড়ার অবনতির সাথে কলেজ মাঠে সন্ধ্যার পর মাদকের আস্তানায় পরিণত হয়েছিল। সাবেক শিক্ষার্থী শিক্ষক খান ওয়ালিউর রহমান মজনু বলেন, এ মাঠেই আমাদের শৈশব- কৈশোর কেটেছে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়। ইঞ্জিনিয়ার মেহেদি হাসান বলেন, মাঠটি সম্প্রসারণের সাথে আন্তঃফুটবল লীগ খেলা শুরু হয়েছে। দর্শক শ্রোতা বেড়েছে। বর্তমান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাহাত মোল্যা বলেন, খেলার মাঠ বড় হওয়াতে খেলতে স্বাচ্ছন্দ বোধ করবো। রাতে লাইটিংয়ের ব্যবস্থা ও সিসি ক্যামেরা থাকায় রাতে ব্যাডমিন্টন খেলা জমজমাট ভাবে হবে। বর্তমান সভাপতি ঢাকা জজ কোর্টের সিনিয়র আইনজীবী দুর্ণীতি দমন কমিশনেন পাবলিক প্রসিকিউটর মোঃ তরিকুল ইসলাম বলেন, আমি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর দারিয়াপুর ডিগ্রি কলেজে গিয়ে সবার মতামত শুনে অবাক হয়েছি। কলেজ ক্যাম্পাস নোংরা, অগোছালো, শিক্ষকদের মধ্যে বিভেদ, ছাত্র,ছাত্রীদের অনুপস্থিতি, রেজাল্ট খারাপ এতসব অভিযোগ। কলেজ পূর্ণাঙ্গ পর্ষদ গঠন, স্থানীয় ব্যক্তিবর্গের সহযোগিতায় কলেজ ক্যাম্পাসের উন্নয়ন ও শিক্ষক ছাত্র,ছাত্রীদের নিয়মিত কলেজে আসা ও শৃঙ্খলা মেনে চলার নির্দেশনা প্রদান করি। আগামীতে কলেজটি পূর্বের অবস্থায় নিয়ে যেতে পারবো। কলেজ হবে জ্ঞানচর্চ্চা ও খেলাধুলার স্থান।






মাগুরায় ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে হাবিবুল্লাহ বিশ্বাস ফাউন্ডেশন
পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধা বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
বদলে গেছে ঐতিহ্যবাহী শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র
পাইকগাছায় দুদকের বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাগুরায় ২৮৬ অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান
মাগুরায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপন কর্মসূচি
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত
পাইকগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ছাতা প্রদান
পাইকগাছায় আলহেরা দাখিল মাদ্রাসায় কোন শিক্ষার্থী না থাকলেও শিক্ষক -কর্মচারী রয়েছে ১৭ জন 