মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু !
রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু !
নড়াইল প্রতিনিধি; নড়াইলের কালিয়া পৌরসভার সীতারামপুর এলাকায় একটি টিনশেডের দেওয়াল ঘরে পটকা জাতীয় বস্তু বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে রাস্তার পাশে সীতারামপুরের ছবুরোন নেসার একটি ঘরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ এটিকে ‘হোম মেইড আইইডি বা পটকা’ জাতীয় বিস্ফোরক দ্রব্য বলছে।
বাড়ির মালিক ছবুরোন নেসা বলেন, যে ঘরটিতে বিস্ফোরিত হয়েছে; সেই ঘরের জানালার বাইরে একটি লম্বা রশি বের করা ছিল। জানালার বাইরে লম্বা রশি দেখে আমি গুছানোর চেষ্টা করি। হঠাৎ রশি টান পড়লে ঘরের ভেতরে বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুর্হূতে ঘরের মধ্যে ধোয়ায় আচ্ছন্ন হয়। ছবুরোন নেসার ধারণা, কে বা কারা এই বিস্ফোরক দ্রব্যটি তার ঘরের মধ্যে রেখে গেছে। বিস্ফোরণের শব্দ শুনে আশেপাশের লোকজন তার বাড়িতে জড়ো হন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, যে ঘরটিতে পটকা জাতীয় দ্রব্যটি বিস্ফোরিত হয়েছে, সেখানে কেউ থাকেন না। ঘরের জানালা এবং দরজাও নেই। সেখানে পাতিলের মধ্যে বিস্ফোরিত দ্রব্যের আলামত সংগ্রহ করা হয়েছে। বিস্ফোরিত বস্তুটি ককটেল নয়। এটিকে ‘হোম মেইড আইইডি বা পটকা’ জাতীয় জিনিস বলা হয়। এ ঘটনায় কে বা কারা জড়িত এবং কী উদ্দেশ্যে বিস্ফোরক দ্রব্যটি রাখা হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।






পাইকগাছায় ওয়ারেশ সনদ নিয়ে ভোগান্তির অভিযোগ
মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ছেলে পলাতক
মাগুরায় ১৫০ ভরি স্বর্ণ ডাকাতির পর ভাগাভাগি নিয়ে বিরোধ, সাকের হত্যায় ২০ লাখ টাকার চুক্তি
সুপারি গাছের চারা রোপনকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১
নড়াইলে হারিয়ে যাওয়া ৩৫ টি মোবাইল ফোন উদ্ধার
পাইকগাছা পুলিশের অভিযানে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার ও আটক ২
মাগুরায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে দুই শিক্ষার্থীর আত্মহত্যা
নড়াইলে চোরাইকৃত ৪টি ইজিবাইক ও একটি মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩
পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; তিনজন আটক 