শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » মাগুরায় চিকিৎসকদের ডেঙ্গু চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » মাগুরায় চিকিৎসকদের ডেঙ্গু চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
৬ বার পঠিত
মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় চিকিৎসকদের ডেঙ্গু চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

---মাগুরা প্রতিনিধি: ডেঙ্গু রোগের চিকিৎসা ও রোগী ব্যবস্থাপনায় চিকিৎসকদের দক্ষতা ও প্রস্তুতি বাড়াতে মাগুরায় ডেঙ্গু চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের (বিএসএম) আয়োজনে এবং স্বাস্থ্য অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম. এ. মুহিত, এমপি। কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন মাগুরার সিভিল সার্জন ডা. মো. শামীম কবির, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মাগুরার সভাপতি অধ্যাপক ডা. আলীমুজ্জামান, মাগুরা মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আ.ত.ম. আব্দুল্লাহেল কাফি এবং মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মহসীন উদ্দীন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সোসাইটি অব মেডিসিন, মাগুরার সেক্রেটারি ও জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. জুলি চৌধুরী। ডেঙ্গু চিকিৎসা ও রোগী ব্যবস্থাপনা বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার (মেডিসিন) দীপাঞ্জন সাহা। কর্মশালায় সভাপতিত্ব করেন সোসাইটি অব মেডিসিন, মাগুরার সভাপতি ও সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. দেবাশিস বিশ্বাস।
প্রশিক্ষণে ডেঙ্গু রোগী শনাক্তকরণ, চিকিৎসা ও রোগী ব্যবস্থাপনা, ঝুঁকিপূর্ণ রোগীদের দ্রুত চিহ্নিতকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হয়।
এ সময় মাগুরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফজাল হোসেন, সাংবাদিক শেখ ইলিয়াস মিথুনসহ স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, নার্স, গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।সংশ্লিষ্টরা জানান, দেশে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় চিকিৎসকদের প্রস্তুত রাখা এবং আক্রান্ত রোগীদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





স্বাস্থ্যকথা এর আরও খবর

মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি বন্ধে সচেতনতামূলক অভিযান পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি বন্ধে সচেতনতামূলক অভিযান
পাইকগাছায় লস্কর ইউপিতে ফ্রি চক্ষু ক্যম্পে ৫ শত চক্ষুরোগী পেল চিকিৎসা সেবা পাইকগাছায় লস্কর ইউপিতে ফ্রি চক্ষু ক্যম্পে ৫ শত চক্ষুরোগী পেল চিকিৎসা সেবা
উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ওয়াটার প্লান্ট নির্মাণ; মাগুরা হাসপাতালে বিশুদ্ধ পানি পেয়ে রোগীরা খুশি ওয়াটার প্লান্ট নির্মাণ; মাগুরা হাসপাতালে বিশুদ্ধ পানি পেয়ে রোগীরা খুশি
পাইকগাছায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে; মশা দমনে ব্যবস্থা নেয়ার দাবি পাইকগাছায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে; মশা দমনে ব্যবস্থা নেয়ার দাবি
মাগুরা সদর হাসপতালে বিশুদ্ধ পানির কল্যান ধারার উদ্বোধন মাগুরা সদর হাসপতালে বিশুদ্ধ পানির কল্যান ধারার উদ্বোধন
নড়াইলে বিনামূল্যে ২৫০ জনের চক্ষু পরীক্ষা ও লেন্স স্থাপন নড়াইলে বিনামূল্যে ২৫০ জনের চক্ষু পরীক্ষা ও লেন্স স্থাপন

আর্কাইভ