শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
১৮ বার পঠিত
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার

---মাগুরা প্রতিনিধি :মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের ঘোড়ানাছ ক্কারীপাড়া গ্রামের মৃত রুহুল আমিনের মেয়ে সাহিদা বেগম। এই গ্রামের নানার ভিটেতে এখন দুই এতিম ছেলেকে নিয়ে বাস করেন ৪০ বছর বয়সী সাহিদা। জীবন তাকে কোনো দিন সুখ দেয়নি। ৬ বছর আগে স্বামী আলতাফ হোসেন মারা গেছেন। এরপর থেকেই জীবনের সঙ্গে একাই লড়ছেন তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ৪ মাস আগে তার শরীরে বাসা বেঁধেছে স্তন ক্যান্সার (ব্রেস্ট ক্যান্সার)। এরই মধ্যে ৩ টি ক্যামো নিয়েছেন। ডাক্তার বলেছেন দ্রুত অপারেশন না করালে তাকে বাঁচানো সম্ভব হবে না।
সাহিদা বেগম শারীরিক দিক থেকেও একজন প্রতিবন্ধী। স্বামীর মৃত্যুর পর দুই সন্তানকে মানুষ করার ভার একা তার কাঁধে ছিল। অন্যের বাড়িতে কাজ আর মানুষের সাহায্যে কোনোমতে চলত তাদের সংসার। কিন্তু ক্যান্সার ধরা পড়ার পর তার জীবনে নেমে এসেছে ঘোর অন্ধকার। ডাক্তার বলেছেন, তার দ্রুত উন্নত চিকিৎসা প্রয়োজন। কিন্তু অর্থাভাবে ঠিকমতো ওষুধ কেনার টাকাই নেই।
চিকিৎসার সামর্থ্য না থাকায় সাহিদা বেগম এখন বিছানায় শুয়ে ধুকে ধুকে মরছেন। প্রতিদিনের প্রতিটি মুহূর্ত তার কাটে তীব্র শারীরিক কষ্ট আর না খাওয়ার যন্ত্রণা নিয়ে। দুই কিশোর ছেলে মায়ের এই অবস্থা দেখে শুধু কন্নড় ফেলে। কি করবে তারা? কিশোর বয়সে মায়ের চিকিৎসার খরচ জোগাড় করা তাদের পক্ষে অসম্ভব।
প্রতিবন্ধী সাহিদা বেগমের জীবন বাঁচাতে এখন সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সাহায্য খুব দরকার। আপনাদের একটু সহানুভূতি ও আর্থিক সহায়তা পারে একজন মাস্তহীন মাকে নতুন জীবন দিতে। সাহিদা বেগমের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিতে পারেন সমাজের হৃদয়বান ব্যক্তিরা।
স্থানীয় জনপ্রতিনিধি অথবা সাহিদা বেগমের পরিবারের সঙ্গে যোগাযোগ করে অথবা নগদ ০১৭৬৬৯৮৪৯৬০ নাম্বারে সহযোগিতার হাত বাড়িয়ে তার পাশে দাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। আপনার সামান্য সহযোগিতায় বেঁচে যেতে পারে একটি অসহায় প্রাণ।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান
মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা
পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা  আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে  - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

আর্কাইভ