শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

SW News24
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » রাজনীতি » লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
প্রথম পাতা » রাজনীতি » লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
৯ বার পঠিত
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

---নড়াইল প্রতিনিধি : নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমান মোল্যার গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মিঠাপুর বাজার থেকে গণসংযোগ শুরু করে নালীয়া ও ঝড়োবাজারসহ বিভিন্ন এলাকায় মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল থেকে রাত অবধি সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন তিনি।

এ সময় নালীয়া ও ঝড়োবাজার এলাকায় পথসভায় বক্তব্য রাখেন-নলদী ইউপি চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মশিয়ার রহমান মোল্যা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন মোল্যা, নলদী ইউপি’র ৩ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মিজানুর রহমান, বিজন কুমারসহ অনেকে।

বক্তারা বলেন, গত সোমবার (১২ অক্টোবর) ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। পাঁচ ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপে ভোট হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি। আর শেষ বা পঞ্চম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে ওই বছরের ২৭ মে। এই ঘোষণার পর মাঠ পর্যায়ে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। এরই ধারাবাহিতকায় নড়াইলের লোহাগড়া উপজেলার ১ নম্বর নলদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমান মোল্যা নির্বাচন করতে আগ্রহী। তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে অনেক আগে থেকে সম্পৃক্ত আছেন। জনপ্রতিনিধি হয়ে সরকারি-বেসরকারি ভাবে নলদী ইউনিয়নের আরও উন্নয়ন কাজ এগিয়ে নিতে তার (মশিয়ার) মতো লোকের প্রয়োজন বলে মন্তব্য করেন পথসভার বক্তারা।





রাজনীতি এর আরও খবর

পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান

আর্কাইভ