শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
২৪ বার পঠিত
মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

---খুলনার পাইকগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাবেক সিনিয়র নায়েবে আমির, রাজনীতিবিদ ও প্রবীণ সাংবাদিক মরহুম শামসুর রহমানের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎২রা নভেম্বর সোমবার সন্ধ্যায় পাইকগাছা পৌরসভাস্থ আল-আমিন রোডে অবস্থিত সীরাতুল হুদা ট্রাস্টে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও খুলনা জেলা শাখার সিনিয়র নায়েবে আমির মাওলানা গোলাম সারোয়ার।

এ সময়‎ বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জেলা ইউনিট সদস্য অধ্যাপক আব্দুল মমিন সানা। এছাড়া পৌর আমীর ডাঃ আছাদুল ইসলাম, সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, সহ-সেক্রেটারি মোঃ সফিয়ার রহমান, জামায়াত নেতা অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর (রুলু), গদাইপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান (মুসা), গদাইপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন, হাফেজ মাওলানা আবুল বাশার, মুফতি মাওলানা আব্দুল কাদির, মাওলানা দেলাওয়ার হোসাইন, সাবেক শিবির নেতা আব্দুস সালাম, শামসুর রহমান ফাউন্ডেশনের পাইকগাছা উপজেলা সভাপতি মোঃ তামিম রায়হান, শেখ মুরশাফুল আলম ও মোঃ সোহেল আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎আলোচনা সভায় বক্তারা মরহুম শামসুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, সাংবাদিকতা, সমাজসেবা ও তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন। এ সময় বক্তারা বলেন, শামসুর রহমান ছিলেন দেশের একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ ও সৎ সাংবাদিক। তাঁর দীর্ঘ রাজনৈতিক পথচলা, সততা, আদর্শ, বলিষ্ঠ নেতৃত্ব এবং সমাজের প্রতি অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। নতুন প্রজন্মের মাঝে তাঁর আদর্শ ও অবদানের কথা ছড়িয়ে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

‎সভা শেষে মরহুম আলহাজ্ব শামসুর রহমানের রুহের মাগফিরাত এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।





আর্কাইভ