রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় আওয়ামী লীগের ৫ নেতা আটক
পাইকগাছায় আওয়ামী লীগের ৫ নেতা আটক
খুলনার পাইকগাছায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৫ নেতাকে আটক করেছে থানা পুলিশ। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ নভেম্বর রোববার বেলা ১টার দিকে পাইকগাছা পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ পারভেজ রাজুকে (৩০) পৌরসভার কাটা মার্কেট এলাকা থেকে আটক করা হয়।
এর আগে শনিবার রাতে উপজেলার দেলুটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও চারজনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন- দেলুটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মধুখালী গ্রামের বিরুপক্ষ মণ্ডল (৫৫), একই গ্রামের যুবলীগ নেতা অনিমেষ ঢালী (৩৭), আশিষ মল্লিক (৫০) ও জখরলা গ্রামের দিদারুল গাজী (৪৩)।
পাইকগাছা থানার ওসি শেখ আব্দুল আউয়াল কবীর বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পাইকগাছা থানায় বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন ধারায় মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।






পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২
নড়াইলে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২
নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার
মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা
নড়াইলে মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার
পাইকগাছায় কলেজের প্রধান ফটক তালাবদ্ধ; নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট লেখা পোস্টার
পাইকগাছায় মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায়
পাইকগাছায় ওয়ারেশ সনদ নিয়ে ভোগান্তির অভিযোগ
মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা 