বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় কৃষকদের মাঝে জলবায়ু সহনশীল সরিষা বীজ বিতরণ
পাইকগাছায় কৃষকদের মাঝে জলবায়ু সহনশীল সরিষা বীজ বিতরণ
পাইকগাছা প্রতিনিধি ঃ খুলনার পাইকগাছায় কৃষকদের মাঝে জলবায়ু সহনশীল সরিষা বীজ বিতরণ করা হয়েছে। ১৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর পক্ষ থেকে উপজেলার লস্কর ও সোলাদানা ইউনিয়নের কৃষকদের মাঝে জলবায়ু সহনশীল বারী-১৪ জাতের উচ্চ ফলনশীল লবণ সহিষ্ণু সরিষা বীজ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায় ও জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ সহকারী প্রকৌশলী প্রশান্ত পাল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর প্রজেক্ট অফিসার ইসমত আরা জবা, ফিল্ড ফ্যাসিলিটেটর আলমগীর হোসেন, নাসরিন আক্তার ও রাসেল হোসেন।






শ্যামনগরে ১২৮ প্রজাতির শাক-পাতা নিয়ে ‘শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা’
পাইকগাছায় হলুদের আবাদ বেশ ভালো হয়েছে
শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে হাঁস-মুরগি পালনের বাস্তবমূখী প্রশিক্ষণ সম্পন্ন
হলুদ-সবুজ তরমুজ চাষে সাড়া ফেলেছেন হাসানুর
পাইকগাছায় বসতবাড়ির চালে চালে চুন সাদা চালকুমড়া শোভা পাচ্ছে
পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি
জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী
পাইকগাছায় আমন চাষিদের জন্য আশীর্বাদ হয়ে এলো বৃষ্টি
জমির সবুজ সার ধৈঞ্চার চাষ হারিয়ে যাচ্ছে 