শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
রবিবার ● ২২ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » উপকূল » ২২ নভেম্বর থেকে ৩দিন ব্যাপী সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব শুরু
প্রথম পাতা » উপকূল » ২২ নভেম্বর থেকে ৩দিন ব্যাপী সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব শুরু
৮ বার পঠিত
রবিবার ● ২২ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২২ নভেম্বর থেকে ৩দিন ব্যাপী সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব শুরু

--- ২২ নভেম্বর মঙ্গলবার থেকে সুন্দরবনের দুবলার চরে ৩দিন ব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু হচ্ছে। পুণ্যস্নানের মধ্য দিয়ে এই ধর্মীয় উৎসবের সমাপ্তি ঘটবে ২৪ নভেম্বর বৃহস্পতিবার। উপকূলসহ দেশের বিভিন্ন স্থান থেকে পূণ্যার্থী ও দর্শনার্থীরা উৎসবে অংশ নিয়েছে। শত বছরের ঐতিহ্যবাহী পূণ্যস্নান ও পূজা সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিগত বছরের মতো এবারও বনবিভাগসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী নিয়েছেন নানা পদক্ষেপ।

ঘূর্ণিঝড় আকভান এর প্রভাবে বৈরী আবহাওয়ায় উৎসবের ঠিক আগমুহূর্তে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টির মতো বৈরী আবহাওয়া বিরাজ করা সত্ত্বেও পুণ্যার্থীও দর্শনার্থীরা উৎসবস্থলে উপস্থিত হয়েছে। সুন্দরবনের দুবলার চরে ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী রাস উৎসব ২২ নভেম্বর রোববার শুরু হয়ে চলবে ২৪ মঙ্গলবার শেষ হবে।

বাংলাদেশের সর্ববৃহৎ প্রাচীন সমুদ্র রাস উৎসব সুন্দরবনের সাগরদুহিতা দুবলারচরে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে রাস উৎসবে পুর্ণিমা তিথিতে চরে নির্মিত মন্দিরে নামযজ্ঞ, রাধাকৃষ্ণ, কমল কামিনি ও বনবিবির পূজা অনুষ্ঠিত হবে। প্রতি বছর কার্তিক বা অগ্রহায়ন মাসের পূর্ণিমা তিথিতে জোয়ারের লোনা পানিতে স্নানে পাপ মোচন হয়ে মনের বাসনা পূর্ণ হবে এমন আশা নিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকেরা রাস উৎসবে যোগ দেয়। এ ছাড়া কেউ আসে সস্তান কামনায় ও কেউ আসেন রোগ মুক্তির কামনায়। রাস পুর্ণিমায় রাধাকৃষ্ণের পুজা ও পুর্ণ্যস্নন অনুষ্ঠিত হবে। অটুট বিশ্বাস আর পুর্ণ ভক্তিতে কমল কামিনীর দর্শন মেলে। পুণ্যার্থীরা কমল কামিনী দর্শনের আশায় নিলকোমলের সাগর মোহনায় সাগর ঢেউয়ে স্নান করে। রাস পুর্ণিমায় প্রথম আসা সমুদ্র ঢেউকে নিলকোমলের ঢেউ বলা হয়। এই প্রথম ঢেউয়ে পুর্ণাথিরা তাদের হাতে ধরে রাখা প্রসাদ ঢেউয়ে উৎসর্গ করে, এর পর স্নান শেষে ফিরে আসে।

প্রকৃতির অকৃপণ হাতের সৃষ্টি লোনা জলের সাগরের এই রাসমেলায় দূর-র্দূরান্তে তীর্থযাত্রীদের ঢল নামে। ভয়ঙ্কর সুন্দর এই সুন্দরবন। যেখানে একদিকে অ্যাডভেঞ্চার, অন্যদিকে ভয় আর শিহরণ। জলে কুমির, আর ডাঙ্গায় বাঘ। বনের প্রতিটি মূহুর্ত যেন রহস্য আর রোমাঞ্চকের এই মেলায় দর্শনার্থীরা প্রাকৃতিক সৌন্দার্যের অভাবনীয় রূপ উপভোগ করে। প্রতিবছর উৎসবের দিনগুলোতে নিরব সুন্দরবন যেন লোকালয় হয়ে জেগে ওঠে।

সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় ২০২১ সাল থেকে বাণিজ্যিক মেলা বন্ধ রয়েছে। এ বছরও কেবল সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরাই পূজা ও পুণ্যস্নানে অংশ নেওয়ার অনুমতি পাচ্ছেন। বৈরী আবহাওয়া ও নদীপথের ঝুঁকির কথা মাথায় রেখে প্রতিটি নৌযানে যাত্রীসংখ্যার অনুপাতে পর্যাপ্ত লাইফ জ্যাকেট বা বয়া রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

সুন্দরবনের ভেতরে একবার ব্যবহারযোগ্য সিঙ্গেল ইউজ প্লাস্টিক, মাইক বা লাউডস্পিকার বাজানো, আতশবাজি এবং যেকোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা শিকারের সরঞ্জাম বহন সম্পূর্ণ নিষিদ্ধ। পুণ্যার্থীরা বন বিভাগের নির্ধারিত ৫টি নৌপথে কেবল দিনের বেলায় লঞ্চ, ট্রলার, স্পিডবোট বা দেশি নৌকায় চলাচল করতে পারবেন। রাতে নৌযান চালানো বা নির্ধারিত চেকিং পয়েন্ট ছাড়া কোথাও থামা নিষিদ্ধ।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান জানান, পুণ্যনস্নান নিরাপদে যাতায়াতের জন্য দর্শনার্থী ও তীর্থযাত্রীদের জন্য সুন্দরবন পশ্চিম বন বিভাগ পাঁচটি পথ নির্ধারণ করেছে। এ সকল পথে বন বিভাগ, পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডের টহল দল তীর্থযাত্রী ও দর্শনার্থীদের জানমালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।





উপকূল এর আরও খবর

বঙ্গোপসাগরে আকভান তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে; দুপুরে ভারতে ল্যান্ডফলের সম্ভাবনা বঙ্গোপসাগরে আকভান তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে; দুপুরে ভারতে ল্যান্ডফলের সম্ভাবনা
পাইকগাছায় উপকূল দিবস পালিত পাইকগাছায় উপকূল দিবস পালিত
১২ নভেম্বর উপকূলে পালিত হচ্ছে উপকূল দিবস; রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি ১২ নভেম্বর উপকূলে পালিত হচ্ছে উপকূল দিবস; রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি
জীবনের ঝুঁকি ও ঋণের বোঝা নিয়ে জেলেদের সমুদ্রযাত্রা জীবনের ঝুঁকি ও ঋণের বোঝা নিয়ে জেলেদের সমুদ্রযাত্রা
বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে পাইকগাছার জেলে পল্লীতে ব্যাপক প্রস্তুতি বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে পাইকগাছার জেলে পল্লীতে ব্যাপক প্রস্তুতি
দেশের উপকূলীয় এলাকায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে ঝড়-জলোচ্ছ্বাসে বিপর্যয়ের শঙ্কা বাড়াচ্ছে দেশের উপকূলীয় এলাকায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে ঝড়-জলোচ্ছ্বাসে বিপর্যয়ের শঙ্কা বাড়াচ্ছে
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও বৃষ্টিতে পাইকগাছায় বেড়েছে জনদুর্ভোগ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও বৃষ্টিতে পাইকগাছায় বেড়েছে জনদুর্ভোগ
জলবায়ু পরিবর্তনে উপকূলের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা কার্যকর করা প্রযোজন জলবায়ু পরিবর্তনে উপকূলের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা কার্যকর করা প্রযোজন
জলবায়ু পরিবর্তনে উপকূলের জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা থেকে বঞ্চিত হচ্ছে জলবায়ু পরিবর্তনে উপকূলের জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা থেকে বঞ্চিত হচ্ছে

আর্কাইভ