রবিবার ● ৮ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছায় জাতীয় পার্টির ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
পাইকগাছায় জাতীয় পার্টির ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
![]()
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছা উপজেলা ও পৌর জাতীয় পার্টির উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য, জেলা সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা জাপা’র সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা সাধারণ সম্পাদক সামছুল হুদা খোকন, জাপা নেতা গাজী আব্দুস সামাদ। বক্তব্য রাখেন, জামাল উদ্দীন, সাজ্জাত হোসেন, মুনছুর আলী, যুবসংহতি নেতা শেখ আব্দুল আজিজ, তৌহিদুজ্জামান লেলিন, শেখ মাসুদুর রহমান, আব্দুর রহিম, মুজিবর রহমান, ফারদীন রায়হান জিতু, ডাঃ ওলিয়ার রহমান, রুহুল আমিন, ছাত্রনেতা তন্ময় রায়, ডাবলু হোসেন, খায়রুল ইসলাম, জাকির হোসেন, আব্দুল্লাহ আল-মামুন, জিএম বাবলা, শিহাব বাবু, মিঠু, আবুল কাশেম, আলমগীর ও মুজাহীদ। সভায় প্রধান অতিথি বলেন, সুন্দরভাবে দেশ পরিচালনা করার জন্য জাতীয় পার্টি ও সাবেক সফল রাষ্ট্রপতি এরশাদের কোন বিকল্প নেই। অনুষ্ঠান শেষে জাতীয় পার্টির মহা-সচিব রুহুল আমিন হাওলাদারের রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।






শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা
মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ
লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 