মঙ্গলবার ● ১০ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » দাকোপে কেয়ার বাংলাদেশ’র উদ্যোগে স্কুল পর্যায়ে ওয়াশ কার্যক্রমের উদ্বোধন
দাকোপে কেয়ার বাংলাদেশ’র উদ্যোগে স্কুল পর্যায়ে ওয়াশ কার্যক্রমের উদ্বোধন
![]()
দাকোপ প্রতিনিধি
দাকোপে বেসরকারী সংস্থা কেয়ার বাংলাদেশ’র এইসিএম প্রকল্পের উদ্যোগে স্কুল পর্যায়ে ওয়াশ কার্যক্রমের উদ্বোধন হয়েছে।
গতকাল মঙ্গলবার উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া কলেজিয়েট স্কুলে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নিত্যুরঞ্জন কবিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান রনজিত কুমার মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ইউনিসেফ বাংলাদেশ’র ওয়াশ অফিসার নাহিদ মাহমুদ, কেয়ার বাংলাদেশ’র টেকনিক্যাল ম্যানেজার রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন কেয়ার বাংলাদেশ’র প্রকল্প কর্মকর্তা বঙ্কিম দেবনাথ, ইনফ্রাকটারসার অফিসার বিশ্বজিৎ পাল, এস এফ আকতারুল ইসলামসহ ইউনিয়নের বিভিন্ন স্কুলের শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, অভিবাবক, স্কুল ব্যবস্থাপনা কমিটি, ছাত্রছাত্রীবৃন্দ। অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ২৩ টি স্কুলে হাত ধোয়ার ডিভাইজ নির্মানসহ ২২ টি স্কুলে ল্যাট্রিন পূনর্বাসন ও ১২ টি স্কুলে সুপেয় পানির ব্যবস্থাকরন কার্যক্রম শুরু করা হয়। সভায় নেতৃবৃন্দ ওয়াশ ফাসিলিটিজ না থাকা শিক্ষার্থী ঝরে পড়ার অন্যতম কারন উল্লেখ করে প্রকল্পের নানাবিধ গুরুত্ব তুলে ধরেন।






পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল
পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু
পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা
পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন
মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা
পাইকগাছায় প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার অবসর জনিত বিদায়ী সংবর্ধনা 