বুধবার ● ১১ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » আশাশুনি কলেজ জাতীয় করনে আনন্দ মিছিল
আশাশুনি কলেজ জাতীয় করনে আনন্দ মিছিল
![]()
মোঃ নুর আলম,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার আশাশুনিবাসীর প্রানের দাবি বহু প্রতিক্ষিত আশাশুনি কলেজ অবশেষে জাতীয় করন হয়েছে। দাবি পুরন হওয়ায় গতকাল সকালে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নুরুল হাসান নাহিদ ও সাতক্ষীরা-০৩ আসনের সংসদ সদস্য আশাশুনি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক কে প্রানঢালা অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ, শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষের অংশগ্রহনে একটি বিশাল আনন্দ মিছিল কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিনের সময় রাস্তার দু’ধারের ব্যবসায়ী ও সাধারন মানুষকে মিষ্টি বিতরন শেষে আবার কলেজ ক্যাম্পাসে ফিরে এসে আলোচনা সভা করে। সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ আলহাজ্ব রুহুল আমিন। বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক সুবোধ চক্রবর্তী, আব্দুল গফুর সানা, রুহুল আমিন, কলেজ শিক্ষক কৃষ্ণপদ মন্ডল, তৃপ্তি রঞ্জন সাহা, হোসেন আলী, সুশীল মন্ডল, পিয়ারা পারভীন, শাহাদাৎ হোসেন টিটল প্রমুখ। প্রসঙ্গত. ১৯৭০ সালে প্রতিষ্ঠিত কলেজটি মঙ্গলবার শিক্ষা মন্ত্রনালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে ৩৭.০০.০০০০.০২.০১৭.২০১৫-০১ নং স্মারকে মহামান্য রাষ্ট্রপতির পক্ষে জাতীয় করনের ঘোষনা দেয়া হয়েছে। কলেজটি চলতি বছরের ৯ জানুয়ারী থেকে জাতীয়করন হল।






পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল
পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু
পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা
পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন
মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা
পাইকগাছায় প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার অবসর জনিত বিদায়ী সংবর্ধনা 