শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
বুধবার ● ৮ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » শ্যামনগরের ঐশ্বির্য্য জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় নজরুল ও দেশাত্ববোধক গানে জেলায় ২য়
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » শ্যামনগরের ঐশ্বির্য্য জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় নজরুল ও দেশাত্ববোধক গানে জেলায় ২য়
৭৩৩ বার পঠিত
বুধবার ● ৮ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্যামনগরের ঐশ্বির্য্য জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় নজরুল ও দেশাত্ববোধক গানে জেলায় ২য়

---

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ঐশ্বির্য্য কর্মকার দেশাত্ববোধক ও নজরুল সঙ্গিতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় ক বিভাগে জেলা পর্যায়ে ২য় স্থান অধিকার করেছে। গত ৩১ জানুয়ারী জেলা পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে এ দুটি বিষয়ে ১ম স্থান অধিকার করে। ঐশ্বির্য্য কর্মকার নকিপুর গ্রামের তরুণ কুমার কর্মকার ও অর্পণা কর্মকারের একমাত্র সন্তান। সে তার জ্যাঠিমা নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী ও তার মাতা পিতার প্রচেষ্টায় ছোট বেলা থেকে সঙ্গিত ,নৃত্য,খেলা ধুলা ও পড়া লেখায় ভাল ফলাফল করে আসছে। তার পিতাও একজন সঙ্গিত ও আর্ট শিল্পী ও মাতা চাকুরীজীবি। গত ২৪ জানুয়ারী শ্যামনগর আন্তঃস্কুল বিজ্ঞান মেলায় সঙ্গিত প্রতিযোগিতায় ঐশি^র্য্য কর্মকার ১ম স্থান অধিকার করে।   এছাড়া স্কুল , উপজেলা ও জেলা পর্যায়ে সঙ্গিত ও নৃত্য প্রতিযোগিতায় একাধিক পুরস্কার লাভ করেছে।জেলা ও উপজেলা পর্যায়ে তার এ পুরস্কার প্রাপ্তিতে তার স্কুলের শিক্ষকবৃন্দ ,শিক্ষার্থীবৃন্দ,নকশীকাঁথা পরিবার সহ অন্যান্যরা অভিনন্দন জ্ঞাপন করেছেন। সে ৫ম শ্রেণিতে নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্ট পুলে বৃত্তিও পায়। ঐশি^র্য্য কর্মকার ভবিষ্যতে সঙ্গিতে উচ্চ শিক্ষা গ্রহণের আশাবাদ ব্যক্ত করে সকলের আর্শিবাদ কামনা করেন।





সংস্কৃতি ও বিনোদন এর আরও খবর

পাইকগাছায় পুণ্যস্নান ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী রাস উৎসব সম্পন্ন পাইকগাছায় পুণ্যস্নান ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী রাস উৎসব সম্পন্ন
বর্ণিল আয়োজনে পাইকগাছায় ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পূজা শুরু হচ্ছে বর্ণিল আয়োজনে পাইকগাছায় ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পূজা শুরু হচ্ছে
রবিবার থেকে বর্ণিল আয়োজনে মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা শুরু হচ্ছে রবিবার থেকে বর্ণিল আয়োজনে মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা শুরু হচ্ছে
পাইকগাছায় দুই শতাধিক মন্দিরে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত পাইকগাছায় দুই শতাধিক মন্দিরে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত
শ্রীপুরের বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর; মুগ্ধ হাজারো দর্শক শ্রীপুরের বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর; মুগ্ধ হাজারো দর্শক
পাইকগাছা উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী অনুষ্ঠিত পাইকগাছা উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী অনুষ্ঠিত
পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত
বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী পূজা মন্দিরে দুর্গা প্রতিমার সাবেকি রূপ নান্দনিকতা সৃষ্টি করেছে বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী পূজা মন্দিরে দুর্গা প্রতিমার সাবেকি রূপ নান্দনিকতা সৃষ্টি করেছে
নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত
পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে

আর্কাইভ