শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
বুধবার ● ৮ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছার সাম্য চিত্রাংকন প্রতিযোগিতায় জেলা পর্যায়ে সেরা
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছার সাম্য চিত্রাংকন প্রতিযোগিতায় জেলা পর্যায়ে সেরা
১০৫৬ বার পঠিত
বুধবার ● ৮ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছার সাম্য চিত্রাংকন প্রতিযোগিতায় জেলা পর্যায়ে সেরা

---

এস ডব্লিউ নিউজ ॥

আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় খুলনা জেলা পর্যায়ে চিত্রাংকনে সেরা হয়েছে পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী সাম্য সরকার। মঙ্গলবার খুলনা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় গ্রাম্যদৃশ্য অংকন করে ৯টি উপজেলার মধ্যে জেলা পর্যায়ে সেরা নির্বাচিত হয় সাম্য সরকার। সে পাইকগাছা পৌরসভার ৪নং ওয়ার্ডের সরল গ্রামের স্কুল শিক্ষক বিমল কুমার সরকার ও পুষ্প রানী সরকারের একমাত্র ছেলে। সাম্য একজন ক্ষুদে শিক্ষার্থী হলেও চিত্রাংকনে তার অসাধারণ প্রতিভা রয়েছে। মাতা পুষ্প রানী সরকার জানান, জন্মের পর যখন সে কলম ধরতে শিখেছে সেখান থেকে সে নিজে থেকেই অংকন করে আসছে। পরবর্তীতে শিক্ষক নিহার ভদ্রের নিকট অংকন শিক্ষা গ্রহণ করে। মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ কুমার মন্ডল জানান, সাম্য একজন  মেধাবী শিক্ষার্থী। পাশাপাশি অংকনে তার অসাধারণ প্রতিভা রয়েছে। উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম জানান, জেলা পর্যায়ে সেরা হওয়ায় সাম্যকে আগামী ১৬ ফেব্র“য়ারি বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। এদিকে আগামী প্রতিযোগিতায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হতে পারে এ জন্য সকলের কাছে দোয়া চেয়েছে সাম্য ও তার পরিবার।





সংস্কৃতি ও বিনোদন এর আরও খবর

পাইকগাছায় পুণ্যস্নান ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী রাস উৎসব সম্পন্ন পাইকগাছায় পুণ্যস্নান ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী রাস উৎসব সম্পন্ন
বর্ণিল আয়োজনে পাইকগাছায় ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পূজা শুরু হচ্ছে বর্ণিল আয়োজনে পাইকগাছায় ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পূজা শুরু হচ্ছে
রবিবার থেকে বর্ণিল আয়োজনে মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা শুরু হচ্ছে রবিবার থেকে বর্ণিল আয়োজনে মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা শুরু হচ্ছে
পাইকগাছায় দুই শতাধিক মন্দিরে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত পাইকগাছায় দুই শতাধিক মন্দিরে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত
শ্রীপুরের বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর; মুগ্ধ হাজারো দর্শক শ্রীপুরের বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর; মুগ্ধ হাজারো দর্শক
পাইকগাছা উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী অনুষ্ঠিত পাইকগাছা উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী অনুষ্ঠিত
পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত
বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী পূজা মন্দিরে দুর্গা প্রতিমার সাবেকি রূপ নান্দনিকতা সৃষ্টি করেছে বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী পূজা মন্দিরে দুর্গা প্রতিমার সাবেকি রূপ নান্দনিকতা সৃষ্টি করেছে
নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত
পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে

আর্কাইভ