শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

SW News24
শুক্রবার ● ৩ মার্চ ২০১৭
প্রথম পাতা » কৃষি » এক মুলা ১০ কেজি
প্রথম পাতা » কৃষি » এক মুলা ১০ কেজি
৮৪৯ বার পঠিত
শুক্রবার ● ৩ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এক মুলা ১০ কেজি

---

মাগুরা প্রতিনিধি ॥ এক মুলার ওজন ১০ কেজি। মাগুরা সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের রতন কুমার বিশ্বাসের ক্ষেতে অতি ওজনের এই মুলা ফলেছে। মাগুরা কালেক্টরেট চত্বরে কৃষি প্রযুক্তি মেলায়   একটি স্টলে প্রদর্শিত হচ্ছে এ মুলাটি। একই স্টলের আরেকটি মুলার ওজন ৫ কেজি। যেটি ফলেছে মাগুরা সদর উপজেলার চেঙ্গারডাঙ্গি গ্রামের আরেক কৃষক শ্যামা পদ বিশ্বাসের ক্ষেতে।

উভয় কৃষক জানান, মাগুরা সদর উপজেলা কৃষি অফিস থেকে তারা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বারি-৪ জাতের এই মুলার বীজ সংগ্রহ করেন। বীজ উৎপাদনের জন্য কিছু মুলা ক্ষেতে রেখে দেয়ায় সেগুলো এ পর্যায়ে এসে পৌছেছে।

তারা জানান, বারি-৪ জাতের মুলার স্বাভাবিক গঠন অন্য জাতের তুলনায় অনেক বেশী। এ জাতের মুলার প্রতিটির গড় ওজন প্রায় ৫০০ গ্রামের বেশী। সাধারন জাতে যা সর্Ÿোচ্চ ২৫০ থেকে ৩৫০ গ্রাম হয়। ওই ২ কৃষক আরো জানান, ২ মাস আগে শীতের ভরা মৌসুমে তাদের ক্ষেতের যেসব মুলা তারা বাজারজাত করেছেন সেগুলোর প্রতিটির ওজন ৫০০ থেকে ৭০০ গ্রাম ছিল। আর তাদের ক্ষেতে বীজের জন্য এখনো যে সব মুলা সংরক্ষিত আছে তার প্রতিটির ওজন ৩ থেকে ৪ কেজি।

এ বিষয়ে মাগুরা সদরের উপ সহকারি কৃষি কর্মকর্তা তানজির আহমেদ জানান, মাগুরায় মুলার গড় ফলন হেক্টরে ১৮ থেকে ২১ টন। বারি-৪ জাতে যা ২৫ থেকে ২৮ টন পর্যন্ত হয়।

মাগুরা কালেক্টরেট মাঠে অয়োজিত এ কৃষি  প্রযুক্তি মেলা চলবে ৫ মার্চ পর্যন্ত। মাগুরা জেলা প্রশাসক মাহবুবর রহমান  বুধবার সকালে এ মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণের উপ পরিচালক পার্থ প্রতিম সাহা। বক্তব্য রাখের পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল,জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা সোহরাব হোসেন ,জেলা আওয়ামীলীগ নেতা আব্দুল ফাত্তাহ, আবু নাসির বাবলু, বাসুদেব কুন্ডু । মেলায় মোট ১৭ টি স্টলে বিভিন্ন কৃষি পণ্য ও প্রযুক্তি  প্রদর্শিত হচ্ছে। এছাড়া মেলা উপলক্ষে  একটি বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে।





কৃষি এর আরও খবর

পেঁয়াজের গ্রাম কুচিয়ামোড়া ; ভালো ফলনে কৃষকের মুখে হাসি পেঁয়াজের গ্রাম কুচিয়ামোড়া ; ভালো ফলনে কৃষকের মুখে হাসি
পাইকগাছায় চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতারণ উদ্বোধন পাইকগাছায় চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতারণ উদ্বোধন
মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন
দেশীয় প্রজাতির মাছ চাষে ইন্দ্রজিতের নতুন দৃষ্টান্ত দেশীয় প্রজাতির মাছ চাষে ইন্দ্রজিতের নতুন দৃষ্টান্ত
শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান; কৃষকদের মাঝে ডিজেল বিক্রির নির্দেশ শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান; কৃষকদের মাঝে ডিজেল বিক্রির নির্দেশ
পাইকগাছায় পাট চাষীদের মধ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে পাইকগাছায় পাট চাষীদের মধ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে
মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন
চলতি ইরি- বোরো মৌসুম মাগুরায় তেল সংকটে সেচ ব্যাহত; বিপাকে কৃষক চলতি ইরি- বোরো মৌসুম মাগুরায় তেল সংকটে সেচ ব্যাহত; বিপাকে কৃষক
মাশরুমে ভাগ্য বদল তরুণ উদ্যোক্তা মহাইমিনের মাশরুমে ভাগ্য বদল তরুণ উদ্যোক্তা মহাইমিনের
মাগুরায় খাল খননের উদ্বোধন  কৃষক বাঁচলে দেশ বাঁচবে  - সংস্কৃতি মন্ত্রী, নিতাই রায় চৌধুরী মাগুরায় খাল খননের উদ্বোধন কৃষক বাঁচলে দেশ বাঁচবে - সংস্কৃতি মন্ত্রী, নিতাই রায় চৌধুরী

আর্কাইভ