শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

SW News24
বুধবার ● ১৫ মার্চ ২০১৭
প্রথম পাতা » রাজনীতি » নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা ধীরেন্দ্রনাথ সাহার পরলোকগমন
প্রথম পাতা » রাজনীতি » নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা ধীরেন্দ্রনাথ সাহার পরলোকগমন
৮০১ বার পঠিত
বুধবার ● ১৫ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা ধীরেন্দ্রনাথ সাহার পরলোকগমন

---

নড়াইল প্রতিনিধি

নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা ধীরেন্দ্রনাথ সাহা হৃদক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেছেন। আজ (বুধবার) বিকেলে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি চার ছেলে ও এক মেয়েসহ আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানাগেছে, ধীরেন্দ্রনাথ সাহা বুধবার দুপুরে কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের বারইপাড়া এলাকার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। এরপর নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে বিকেল তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধীরেন্দ্রনাথ সাহা ১৯৯১ এবং ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে এবং ২০০১ সালে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

পরবর্তীতে তিনি পুনরায় আওয়ামী লীগে যোগদান করেন এবং রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন। ধীরেন্দ্রনাথ সাহার বড় ছেলে সঞ্জিব কুমার সাহা জানান, রাত সাড়ে ৯টার দিকে শেষকৃত সম্পন্ন হবে।

এদিকে ধীরেন্দ্রনাথ সাহার মৃত্যুতে জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।





রাজনীতি এর আরও খবর

৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম
স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা

আর্কাইভ