সোমবার ● ৩ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » বিবিধ » নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে আহত ১০
নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে আহত ১০
![]()
নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর গ্রামে দুইপক্ষের সংঘর্ষে ১০জন আহত হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার (৩ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে সাতজনকে সদর হাসপাতালে ভর্তি এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চন্ডিবরপুর গ্রামের আহম্মদ এবং বাবন মিয়ার সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে বাবন পক্ষের আব্দুল কুদ্দুস নিজের জমিতে উচ্ছে তুলতে যান। এ সময় আহম্মদ পক্ষের লোকজন কুদ্দুসের ওপর হামলা করে বলে অভিযোগ রয়েছে। পরে দেশীয় অস্ত্র নিয়ে দুইপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে ওসমান, লুলু, বুলবুল, মোদাচ্ছের, কুদ্দুস, নূর আহম্মদ ও তোরাপ শেখকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ভবতোষ রায় জানান, এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।






মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত
মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন
পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি
পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান
কেন্দ্রীয় কমিটির সভায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহাল
নড়াইলের দু’টি আসনে নয়জনের মনোনয়নপত্র বৈধ; ১৩ জনের মনোনয়নপত্র বাতিল, ২ প্রার্থীর স্থগিত
পাইকগাছা পৌরসভায় নবনির্মিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন
মাগুরায় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন 