সোমবার ● ৩ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছার হতদরিদ্র বারিকের উন্নত চিকিৎসার জন্য সাহায্যের আবেদন
পাইকগাছার হতদরিদ্র বারিকের উন্নত চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় আব্দুল বারিক মোল্লা (৪৯) নামে এক হতদরিদ্র ব্যক্তি দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধী মেরুদন্ড ক্ষয় রোগে ভুগছেন। নিজের সবকিছু বিক্রি করে স্থানীয় বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর পরও কোন প্রতিকার মেলেনি। উন্নত চিকিৎসার জন্য স্থানীয় ডাক্তাররা তাকে ভারতে যাওয়ার পরামর্শ দিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য প্রায় ৫ থেকে ৭ লক্ষ টাকার প্রয়োজন যা বারিক ও তার পরিবারের পক্ষে যোগাড় করা সম্ভব নয়। এ জন্য সমাজের স্ব-হৃদয়বান ব্যক্তিদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন বারিকের পরিবার। আব্দুল বারিক পাইকগাছা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাতিখালী গ্রামের মৃত তকিম মোল্লার ছেলে। গত ৪ বছর বারিক মেরুদন্ড ক্ষয় রোগে ভুগছেন। ইতোমধ্যে তিনি খুলনা, সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন স্থানের মেরুদন্ড বিশেষজ্ঞ ডাক্তারদের স্মরণাপন্ন হয়েছেন। কিন্তু রোগের প্রতিকার হয়নি। চিকিৎসার জন্য নিজের সহায় সম্বল বিক্রি করে বর্তমানে বারিক স্ত্রী সন্তান নিয়ে মানবেতর জীবন-যাপন করছে। অসহায় বারিক ও তার পরিবার উন্নত চিকিৎসার জন্য সমাজের স্ব-হৃদয়বান ব্যক্তিদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠাবার ঠিকানা, আব্দুল বারিক মোল্লা, সঞ্চয়ী হিসাব নম্বর- ৯৩৪৫ রূপালী ব্যাংক লিমিটেড, পাইকগাছা শাখা, খুলনা। মোবাঃ ০১৭১৭-০০৩৮৩৬।






সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত 