সোমবার ● ৩ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » বিবিধ » মাগুরার শালিখায় ১৬ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক
মাগুরার শালিখায় ১৬ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক
![]()
মাগুরা প্রতিনিধি :
মাগুরার শালিখা উপজেলার মাদক ব্যবসায়ী সিদ্দিক হোসেন (৪৮) ও তার স্ত্রী নাহার বেগম (৩৭) কে ১৬ কোজি গাঁজাসহ রবিবার গভীর রাতে আটক করেছে পুলিশ। আটককৃত সিদ্দিক হোসেন শালিখা উপজেলার দীঘল গ্রামের দক্ষিন পাড়ার খোদা বক্সের ছেলে। শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে শালিখা উপজেলার দীঘল গ্রামে সিদ্দিক হোসেনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার ঘর থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার হয়। এ সময় পুলিশ গাঁজাসহ সিদ্দিক ও তার স্ত্রী নাহার বেগমকে আটক করে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, আটককৃতরা একই গ্রামের উজ্জ্বল শিকদারের সহযোগিতায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিলো। উজ্জ্বল শিকদার পালাতক রয়েছে। তাকে আটাকের চেষ্টা চলছে। এ ঘটনায় উজ্জ্বলসহ ৩ জনের নামে শালিখা থানায় মাদক আইনে মামলা হয়েছে।






মাগুরা সদর হাসপাতালে হামের রোগী বেড়েছে; রোগীদের নানা অভিযোগ
সুন্দরবনের সুন্দরী গাছ আগা মারা রোগে শুকিয়ে যাচ্ছে
পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু
সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা 