শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

SW News24
রবিবার ● ৯ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » খেলা » নড়াইলে মাশরাফির জন্য বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন
প্রথম পাতা » খেলা » নড়াইলে মাশরাফির জন্য বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন
৬২৩ বার পঠিত
রবিবার ● ৯ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে মাশরাফির জন্য বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন

---

নড়াইল প্রতিনিধি

‘নড়াইল এক্সপ্রেস’ মাশরাফি বিন মর্র্তুজাকে টি-২০ ক্রিকেটে অধিনায়ক হিসেবে বহাল রাখার দাবিতে নড়াইলের লোহাগড়ায়  মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘মাশরাফি ভক্ত ফাউন্ডেশন’ ও  ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের আয়োজনে আজ রোববার (৯ এপ্রিল) বেলা ১১টায় নড়াইল-যশোর সড়কের লোহাগড়া উপজেলা গেটের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মন্জুরুল করিম মুন, ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের জেলা সভাপতি সৈয়দ খায়রুল আলম, সম্পাদক জাকির হোসেন, ব্যবসায়ী সুখেন্দ্র মজুমদার, আব্দুল হাই প্রমুখ।

এদিকে, একই দাবিতে আজ রোববার সকাল ৯টায় লোহাগড়ার কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এড়েন্দা বাজার এলাকায় মানববন্ধন করেন। এছাড়া কাশিপুর ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগেও এড়েন্দা বাজার এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এর আগে একই দাবিতে গতকাল শনিবার (৮ এপ্রিল) নড়াইলে শিক্ষার্থী, শ্রমজীবী, যানবাহন চালক, যাত্রী, ব্যবসায়ীসহ পেশাজীবীরা দিনব্যাপী কালোব্যাজ ধারণ কর্মসূচী পালন করেন। এদিকে, গত শুক্রবার বেলা ১১ টায় লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে আধাঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা ১১টায় নড়াইল শহরের রূপগঞ্জ বাসস্ট্যান্ড, নড়াইল চৌরাস্তা এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এলাকায় মানববন্ধনসহ সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়।





খেলা এর আরও খবর

মাগুরায় নতুন কুড়ি স্পোর্টসের  খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু মাগুরায় নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু
শ্রীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু শ্রীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু
মাগুরায় অ্যাথলেটিক ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা মাগুরায় অ্যাথলেটিক ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা
শ্রীপুরে ক্ষুদে খেলোয়াড়ের মাঝে জার্সি ও প্যান্ট বিতরণ শ্রীপুরে ক্ষুদে খেলোয়াড়ের মাঝে জার্সি ও প্যান্ট বিতরণ
মাগুরায় জাতীয় অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন মাগুরায় জাতীয় অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন
শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
পাইকগাছায় ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাইকগাছায় ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঈদে মহম্মদপুরের দেউলি গ্রামে ঘোড়া দৌড় প্রতিযোগিতা ঈদে মহম্মদপুরের দেউলি গ্রামে ঘোড়া দৌড় প্রতিযোগিতা
জুলাই শহীদ স্মৃতি মাগুরা প্রথম বিভাগ  ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন ভায়না ক্রিকেট একাডেমি জুলাই শহীদ স্মৃতি মাগুরা প্রথম বিভাগ ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন ভায়না ক্রিকেট একাডেমি
মাগুরায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন মাগুরায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন

আর্কাইভ