শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

SW News24
শনিবার ● ১০ জুন ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি সুন্দরবন এর বার্ষিক ইফতার মাহফিল
প্রথম পাতা » শিক্ষা » ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি সুন্দরবন এর বার্ষিক ইফতার মাহফিল
৮১৫ বার পঠিত
শনিবার ● ১০ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি সুন্দরবন এর বার্ষিক ইফতার মাহফিল

---

এস ডব্লিউ নিউজ ॥

ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতি সুন্দরবন এর উদ্যোগে বার্ষিক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউটের কনফারেন্স লাউঞ্জে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা যা-ই করো না কেন, পড়াশুনাটা সবার আগে করতে হবে। কারণ প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের হাতে কলম তুলে দিয়েছেন। বরিশাল রেঞ্জের ডিআইজি ও খুলনা জেলা সমিতির সভাপতি শেখ মারুফ হাসান বলেন, সুন্দরবনের মাধ্যমে খুলনার সন্তানরা একটি প্লাটফর্মে একত্রিত হয়েছে। এটা অবশ্যই ইতিবাচক দিক। সংগঠনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত খুলনার শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যার সমাধানের পথ খুঁজে পাবে। সুন্দরবনের সভাপতি আব্দুল্লাহ আল মাহামুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসিল আরেফিনে রিয়েলের সঞ্চালনায় অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয়ের উপ-সচিব সাবিনা ইয়াসমিন, বিএডিসির চিফ মনিটরিং গাজী আব্দুস সাত্তার, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক ডা. শেখ মোহাম্মদ শহিদ উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক জাহিদুল ইসলাম সানা, জে নিউজ বিডি ডট কমের সম্পাদক ও শহীদ এমএ গফুর স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক এসএম সাইফুল্লাহ আল মামুন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সুন্দরবনের নতুন কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মাহামুদ এবং সাধারণ সম্পাদক শামসুল আরেফিন রিয়েলের কাছে দায়িত্ব হস্তান্তর করেন এই সংগঠনের সদ্য সাবেক সফল সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের উপসমাজসেবা সম্পাদক হাফিজুল ইসলাম হাফিজ এবং সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক আসিফ জোয়ার্দার।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবনের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সভাপতি চৈতালী হালদার চৈতী। সহ সভাপতিদের মধ্যে আরো উপস্থিতছিলেন  সৈয়দ আশিক, এস এম রুহুল আমিন, মেহেদী হাসান রনি, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফয়সল আমীন , সায়েম খান। উপসম্পাদক ইমদাদ হোসেন সোহাগ,সহ সম্পাদক  মোস্তাফিজুর রহমান সহ সম্পাদক বুয়েটের সাগর,সাবেক ছাত্রলীগ নেতা সেলিম রেজা,সহ অন্যান্য নেতৃবৃন্দ।  এছাড়া ও অনুষ্ঠানে ঢাকায় অধ্যয়নরত খুলনার বিভিন থানার প্রায় চার শতাধিক ঢাবির ছাত্র ছাত্রী  উপস্থিত ছিলেন।





শিক্ষা এর আরও খবর

পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা
পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন
মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা
পাইকগাছায় প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার অবসর জনিত বিদায়ী সংবর্ধনা পাইকগাছায় প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার অবসর জনিত বিদায়ী সংবর্ধনা
পাইকগাছায় মন্দিরভিত্তিক কেন্দ্রে খেলার ছলে শিশুদের অক্ষরজ্ঞান এবং শিক্ষা প্রদান করা হচ্ছে পাইকগাছায় মন্দিরভিত্তিক কেন্দ্রে খেলার ছলে শিশুদের অক্ষরজ্ঞান এবং শিক্ষা প্রদান করা হচ্ছে
শ্রীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ শ্রীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ
পাইকগাছায় শিকড় শিখন কেন্দ্র পরিদর্শন পাইকগাছায় শিকড় শিখন কেন্দ্র পরিদর্শন
আশাশুনিতে এবিসি কেজি স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ আশাশুনিতে এবিসি কেজি স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

আর্কাইভ