শনিবার ● ১০ জুন ২০১৭
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় কমিউনিস্ট পার্টির দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
মাগুরায় কমিউনিস্ট পার্টির দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
![]()
মাগুরা প্রতিনিধি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)মাগুরা জেলা শাখা আয়োজিত দিনব্যাপী সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা শুক্রবার বিকালে শালিখার সিংড়া-তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে শেষ হয়েছে। জেলার প্রবীণ কমিউনিস্ট নেতা খবির হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক কমরেড অভিন্যুর কিবরিয়া। প্রশিক্ষণ দেন সিপিবি মাগুরা জেলা কমিটির সভাপতি কমরেড বীরেন বিশ্বাস, সাধারণ সম্পাদক কমরেড সৈয়দা শামসুন্নাহার জ্যোৎ¯œা, সম্পাদক মন্ডলীর সদস্য এটিএম আনিসুর রহমান, আমজাদ হোসেনসহ অন্যরা।
কর্মশালায় বলা হয়- বর্তমান বাস্তবতায় দেশের সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে। এ অবস্থা থেকে উত্তোরণের জন্য দ্বিদলীয় মেরুকরণের বিপরীতে বিকল্প বাম শক্তির ঐক্য জরুরী। আর সেজন্যই কমিউনিস্ট পার্টিকে তৃণমূল পর্যায়ে হতে হবে আরো শক্তিশালী ও গণমুখি। এ কারণেরই কমিউনিস্ট পার্টির প্রত্যেকটি সদস্যকে হতে হবে সাংগঠনিকভাবে দক্ষ। কর্মশালায় শতাধিক নেতাকর্মী অংশ নেন।






শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা
মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ
লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 