শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

SW News24
শনিবার ● ১০ জুন ২০১৭
প্রথম পাতা » বিবিধ » শ্রীপুরে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার
প্রথম পাতা » বিবিধ » শ্রীপুরে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার
৬৩৮ বার পঠিত
শনিবার ● ১০ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্রীপুরে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার

---

মাগুরা প্রতিনিধি

গতকাল শনিবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার মধুপুর গ্রামের পাটক্ষেত থেকে সাধন বিশ্বাস(১৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।

নিহত সাধন বিশ্বাসের বড় ভাই গোপাল বিশ্বাস জানান,শনিবার রাত অনুমান আড়াইটার দিকে ছোটভাই সাধনকে সাথে নিয়ে পার্শ্ববর্তী পাটক্ষেতে মলত্যাগ করতে যাই। সেখান থেকে সাধন নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকে তখন আর তাকে খুঁজে পাওয়া যায় না। অনেক খুঁজাখুঁজির একপর্যায় শনিবার সকাল ৭টার দিকে বাড়ি থেকে প্রায় ৭-৮’শ গজ দূরে ফাঁকা মাঠের গভীর পাটক্ষেতের মধ্যে সাধনের গলাকাটা লাশ খুঁজে পাওয়া যায়। তবে সাধনকে কে বা কারা হত্যা করেছে তা সে জানেনা ।

নিহতের বাবা দশরথ বিশ্বাস জানান,শনিবার রাত ৪টা ৩৩ মিনিটের সময় তাঁর ছোট কন্যা শ্যামলী রানী জানায় যে সাধনকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। এ সংবাদ শোনার পর থেকেই পরিবারের লোকজন  সবাই তাকে খুঁজতে শুরু করে। খুঁজাখুজির একপর্যায় শনিবার সকাল বেলা পাটক্ষেতে গলাকাটা অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। তিনি আরো জানান যে, যেহেতু সাধন বাড়িতে থাকে না । সে ছোটকাল থেকেই মামা বাড়িতে বসবাস করে মাগুরার গাংনালিয়া বাজারের একটি লেদ মেশিনের দোকানে  কর্মচারী হিসেবে কাজ করে। গত কয়েকদিন আগে সে গঙ্গাপুজার উদ্দেশ্যে বাড়িতে বেড়াতেএসেছে। এলাকায় কারো সাথে তার কোন শত্রুতা নেই।  তবে এ রহস্যজনক হত্যাকান্ড কে বা করা ঘটায়েছে তা তিনি জানেন না।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম বলেন যে,সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে মাগুরা মর্গে প্রেরণ করেছি । সঠিক তদন্ত ছাড়া এ হত্যাকান্ডের বিষয়ে বেশী কিছু বলা সম্ভব নয়। তবে এ হত্যাকান্ডের মোটিভ উদ্ধারের বিষয়ে পুলিশ অধিক তৎপর রয়েছে।





বিবিধ এর আরও খবর

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা
পাইকগাছা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র প্রধানের বিদায় সংবর্ধনা পাইকগাছা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র প্রধানের বিদায় সংবর্ধনা
মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)