বুধবার ● ৯ আগস্ট ২০১৭
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছায় আওয়ামীলীগের জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আওয়ামীলীগের জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা এবং জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম মোস্তফা রশিদী সুজা এমপি’র সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে আ’লীগনেতা অধ্যক্ষ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আ’লীগনেতা ও মুক্তিযোদ্ধা গাজী রফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক মলঙ্গী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, যুগোল কিশোর দে, বিজন বিহারী সরকার, সরদার গোলাম মোস্তফা, জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, কেএম আরিফুজ্জামান তুহিন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী গাজী, এমপি পুত্র শেখ রাশেদুল ইসলাম রাসেল, এসএমএ মাজেদ, জেলা পরিষদ সদস্য নাহার আক্তার, প্যানেল মেয়র আসমা আহম্মেদ, জেলা যুবলীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, যুবলীগনেতা শেখ শহীদ হোসেন বাবুল, শেখ আব্দুস সাত্তার, শেখ মাসুদুর রহমান, এসএম শাহবুদ্দীন শাহীন, সাইদুর রহমান কালাই, মোমিন, বাবু লাল বিশ্বাস, পবিত্র মন্ডল, প্রনব কান্তি মন্ডল, দ্বীজেন মন্ডল, জগদীশ চন্দ্র রায়, বাবুল আক্তার, আব্দুল আজিজ, জিএম তাজ উদ্দীন, রফিকুল ইসলাম, আব্দুল বারিক, গাজী শহীদুল ইসলাম খোকন, তৌফিক-ই-এলাহি রাজ, সরদার জালাল উদ্দীন, নজরুল ইসলাম মোল্লা, কেষ্টপদ মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক তানজিম মোস্তাফিজ বাচ্চু, পৌর ছাত্রলীগের সভাপতি মাসুদ পারভেজ রাজু, সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি, কলেজ সভাপতি মনোজ মন্ডল ও সাধারণ সম্পাদক রমজান আলী সরদার। সভার শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্ট নিহত সকল শহীদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভা শেষে খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম মোস্তফা রশিদী সুজা এমপি’র সুস্থ্যতা কামনায় এবং সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক ও পরিবারের অন্যান্য সদস্য ও আ’লীগনেতা আব্দুর রাজ্জাক মলঙ্গীর পবিত্র হজ্বব্রত পালন সুষ্ঠু ভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।






পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার 