বুধবার ● ৯ আগস্ট ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
পাইকগাছায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক ইলেকট্রিশিয়ানের করুণ মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে ডিস লাইন মেরামত করার সময় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে আজিজুল গাজী (৩২) নামে ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রাড়–লী ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার জানান, কাটিপাড়া গ্রামের আক্কাজ গাজীর ছেলে আজিজুল পেশায় একজন ইলেকট্রিশিয়ান। ঘটনার দিন বুধবার দুপুর ২টার দিকে সে কাটিপাড়া সড়কে বিদ্যুতের খুটির উপর দাড়িয়ে ডিস লাইন মেরামতের কাজ করছিল। এ সময় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে আজিজুল ঝুলে থাকে। পরে স্থানীয় লোকজন ঝুলন্ত অবস্থায় তাকে নিচে নামিয়ে আনে। কিন্তু তার আগেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বলে স্থানীয় এ ইউপি চেয়ারম্যান জানান।






পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা
পাইকগাছা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র প্রধানের বিদায় সংবর্ধনা
মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত
মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন
পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি 