শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

SW News24
রবিবার ● ২৭ আগস্ট ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় ইউপি চেয়ারম্যানের লোকজনের হামলায় ইউপি সদস্য আহত
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় ইউপি চেয়ারম্যানের লোকজনের হামলায় ইউপি সদস্য আহত
৫৭০ বার পঠিত
রবিবার ● ২৭ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় ইউপি চেয়ারম্যানের লোকজনের হামলায় ইউপি সদস্য আহত

---

এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় পানির ট্যাংক বিতরণে অনিয়মের অভিযোগে আহ্বান করা প্রতিবাদ সমাবেশের প্রচার (মাইকিং) করার সময় ইউপি চেয়ারম্যানের লোকজন কর্তৃক আলমগীর খলিফা (৫০) নামে এক ইউপি সদস্যের ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহত ইউপি সদস্যকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৮টার দিকে লতা ইউনিয়নের বাহিরবুনিয়া এলাকায়। রোববার সকালে আহত ইউপি সদস্যকে হাসপাতালে দেখতে যান জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী ও নাহার আক্তার। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলার লতা ইউনিয়নে ১৬টি পানির ট্যাংক বিতরণ করা হয়। বিতরণের পর এ নিয়ে অধিকাংশ ইউপি সদস্য ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। তাদের অভিযোগ ট্যাংক গুলো প্রকৃত দুস্থদের মাঝে বিতরণ না করে ইউপি চেয়ারম্যান দিবাকর বিশ্বাস তিনি একক ভাবে কাউকে না জানিয়ে অনিয়ম তান্ত্রিক ভাবে সুফল ভোগীদের তালিকা প্রণয়ন করেন। এর প্রতিবাদে এলাকাবাসী রোববার বিকালে ইউনিয়নের লতা বাজারে এক প্রতিবাদ সমাবেশের আহ্বান করেন। শনিবার রাত ৮টার দিকে ৩নং ওয়ার্ড ইউপি সদস্য কৃষ্ণ রায় ও ৭নং ওয়ার্ড সদস্য আলমগীর খলিফা মটরভ্যান যোগে মাইকিং করে এলাকায় প্রতিবাদ সমাবেশের প্রচার করছিলেন। প্রচার ভ্যানটি বাহিরবুনিয়া মিন্টু গাজীর বাড়ির সামনে পৌছানোর পর সোহরাব হাওলাদার, অসিত মন্ডল ও আমিরুল গাজী নামে ৩ ব্যক্তি মটরসাইকেল যোগে এসে প্রচার ভ্যানে বসে থাকা ইউপি সদস্য আলমগীর খলিফার উপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। এতে আলমগীর রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলাকারীরা সকলেই ইউপি চেয়ারম্যান দিবাকর বিশ্বাসের লোক এবং প্রতিবাদ সমাবেশের প্রচার করায় এ হামলা চালানো হয় বলে ইউপি সদস্য কৃষ্ণ রায় জানিয়েছেন। এ ব্যাপারে  ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, ঘটনার পর দুই পক্ষই মৌখিক ভাবে বিষয়টি অবহিত করেছে। তবে লিখিত অভিযোগ পেলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।





বিবিধ এর আরও খবর

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা
পাইকগাছা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র প্রধানের বিদায় সংবর্ধনা পাইকগাছা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র প্রধানের বিদায় সংবর্ধনা
মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)