বৃহস্পতিবার ● ১৯ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » মাগুরায় ৪টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন ইউ এস আইডি’র এশিয়া শিক্ষা ব্যুরো প্রধান
মাগুরায় ৪টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন ইউ এস আইডি’র এশিয়া শিক্ষা ব্যুরো প্রধান
![]()
মাগুরা প্রতিনিধি ॥ যুক্তরাস্ট্র ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা বুধবার মাগুরার ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।
ইউএসএআইডি’র এশিয়া অঞ্চলের এডুকেশন টিম লিডার লি এল মার্শালের নেতৃত্বে বিভিন্ন স্তরের কর্মকর্তারা বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাগুরা সদর উপজেলার আবালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাটিকাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কসুুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাটাখালি কমিউনিটি রিডিং ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা শিশুদের পাঠদান ও পঠন দক্ষতা দেখে সন্তোষ প্রকাশ করেন।
রিডিং ইনহ্যান্সমেন্ট ফর এডভান্সিং ডেভেলপমেন্ট রিড নামের এই প্রকল্পটি ইউএসএআইডি’র সহায়তায় সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ বাস্তবায়ন করছে। মাগুরাসহ দক্ষিনাঞ্চলের তিন জেলার দায়িত্বে আছেন স্থানীয় উন্নয়ন সংস্থা জাগরণী।
পরিদর্শন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের এডুকেশন ডাইরেক্টর বুশরা জুলফিকার, প্রকল্পের ভারপ্রাপ্ত চিফ অফ পার্টি মোঃ শাহীন ইসলাম, ডেপুটি ডাইরেক্টর মোঃ আকিদুল ইসলাম, মাগুরা জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন, কমিউনিকেশন্স ম্যানেজার সামিউল আহসান, জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রোজেক্ট কো-অরডিনেটর মোঃ ইকবাল হোসেন ।
রিড প্রকল্পের কর্মকর্তারা জানান, বাংলাদেশের মানসম্মত প্রাথমিক শিক্ষা ও বাংলা ভাষায় শিশুদের পঠন দক্ষতা কাছ থেকে পর্যবেক্ষণ করাই এই পরিদর্শনের অন্যতম উদ্দেশ্য। রিডিং ইনহ্যান্সমেন্ট ফর এডভান্সিং ডেভেলপমেন্ট রিড নামের এই প্রকল্পের আওতায় সারা দেশের ৫,১১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১৩৫৬টি কমিউনিটি রিডিং ক্যাম্প রয়েছে। যেখানে আন্তর্জাতিক শিক্ষা মানের সাথে সঙ্গতি রেখে নানা কৌশলে শিশুদের পঠন দক্ষতা বৃদ্ধি করা হচ্ছে।






পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা
পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন
মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা
পাইকগাছায় প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার অবসর জনিত বিদায়ী সংবর্ধনা
শ্রীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ
পাইকগাছায় শিকড় শিখন কেন্দ্র পরিদর্শন
আশাশুনিতে এবিসি কেজি স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ 