মঙ্গলবার ● ২৪ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » চুকনগরে দলিত স্কুলের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
চুকনগরে দলিত স্কুলের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
![]()
কেশবপুর (যশোর) প্রতিনিধি \
খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর দলিত হাসপাতাল মিলনায়তনে সোমবার দিনব্যাপী দলিত স্কুলের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দলিতের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। দলিতের নির্বাহী পরিচালক স্বপন কুমার দাসের সভাপতিত্বে ও সিডিও উত্তম দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক শেখ মাহেনুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা সমাজসেবা অফিসের উচ্চমান সহকারী আব্দুল লতিফ ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলিতের শিক্ষা প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার ধরাদেবী দাস, চুকনগর দলিত হাসপাতালের ম্যানেজার মিলন দাস, শিক্ষক লালু কুমার মন্ডল, দলিতের সিডিও বিপ্লব মন্ডল, চিন্তা দাস, নেপাল দাস প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি খুলনা জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক শেখ মাহেনুল হক প্রতিযোগিতায় বিজয়ী দলিত শিক্ষাথীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।






মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা
পাইকগাছায় প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার অবসর জনিত বিদায়ী সংবর্ধনা
শ্রীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ
পাইকগাছায় শিকড় শিখন কেন্দ্র পরিদর্শন
আশাশুনিতে এবিসি কেজি স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ
মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ সম্পন্ন
মাগুরায় কারিগরি শিক্ষার প্রসারে জব ফেয়ার ও সেমিনার
টানা ষষ্ঠবারের মতো জেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হলেন ড.মুসাফির নজরুল
নড়াইলে পার্ব্বতী বিদ্যাপীঠের ১০৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 