বুধবার ● ১ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » যৌতুকের দাবিতে নড়াইলে গৃহবধূকে হত্যার অভিযোগ
যৌতুকের দাবিতে নড়াইলে গৃহবধূকে হত্যার অভিযোগ
![]()
নড়াইল প্রতিনিধি।
নড়াইলের শাহাবাদ ইউনিয়নের দলজিতপুর গ্রামে যৌতুকের দাবিতে গৃহবধূ সুমি সরকারকে (২৪) হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ বুধবার (১ নভেম্বর) সকালে নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় নয় বছর আগে দলজিতপুর গ্রামের শ্যামল শীলের ছেলে গোবিন্দ শীলের সঙ্গে নড়াইল সদরের হবখালী ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের সুকুমার সরকারের মেয়ে সুমির বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে দীপ্ত (৭) নামে শিশু সন্তান রয়েছে।
সুমির ভাই উজ্জ্বল সরকার (২৬) জানান, বিয়ের পর থেকে গোবিন্দ প্রায়ই যৌতুকের দাবি করে আসছিলো। এ কারণে সুমিকে প্রায়ই শারীরিক এবং মানসিক নির্যাতন করত গোবিন্দ ও পরিবারের লোকজন। উজ্জ্বল বলেন, বোনের সংসারে সুখের কথা ভেবে গোবিন্দকে বিভিন্ন সময়ে স্বর্ণাংলকারসহ প্রায় পাঁচ লাখ টাকা যৌতুক দিয়েছি। তবুও সুমির ওপর নির্যাতন থেমে থাকেনি। এক পর্যায়ে গত রোববার (২৯ অক্টোবর) যৌতুকের জন্য সুমিকে আবারো চাপ দেয় গোবিন্দ। আমাদের (বাবাবাড়ি) বাড়ি থেকে সুমি যৌতুক আনতে অপারগতা প্রকাশ করলে গোবিন্দ তাকে শারীরিক নির্যাতন করে। সুমি অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার নাম করে নড়াইল শহরের নিশিনাথতলায় গোবিন্দের এক ভগ্নিপতির ভাড়াবাসায় নিয়ে আসে। সেখানে বিনা চিকিৎসায় মঙ্গলবার সন্ধ্যায় সুমি মারা যায়। পরে তাকে ঘরের মধ্যে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখা হয়। আমরা এ হত্যাকান্ডের সুষ্ঠু বিচার চাই।
এ ব্যাপারে সদর থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, এটি হত্যা; আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।






মাগুরায় ইউনিয়ন বিএনপি সভাপতিকে কুপিয়ে জখম
নড়াইলের পূর্বকলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানবববন্ধন
শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি!
পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত
পাইকগাছায় জাল জালিয়াতির মাধ্যমে গ্রাম পুলিশে চাকরি; ছয় বছরের কারাদণ্ড
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রান গেল পাইকগাছার দুই ভায়রা ভাইয়ের
মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা, ফেন্সিডিলসহ গ্রেফতার ৪
শ্রীপুরে অবৈধ চায়না জাল জব্দ; পুড়িয়ে ধ্বংস
মাগুরায় তেলের পাম্পে ভ্রাম্যমান আদালতের অভিযান; মামলা
পাইকগাছায় আশ্রয়ণ প্রকল্পে ঘরের আড়ায় গঁলায় রশি দিয়ে যুবুকের আত্মহত্যা 