শনিবার ● ১৮ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় নালিশী সম্পত্তির উপর জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ
পাইকগাছায় নালিশী সম্পত্তির উপর জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ
![]()
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় শরিফা খাতুন নামে এক গৃহবধূর বিরুদ্ধে নালিশী সম্পত্তির উপর জোরপূর্বক ঘর নির্মাণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অমর রঞ্জন মন্ডল বাদী হয়ে গৃহবধূর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাইকগাছা পৌরসভার ৪নং ওয়ার্ড সরল গ্রামের মনোরঞ্জন মন্ডলের ছেলে অমর রঞ্জন মন্ডল জানান, পৌর সদরের শিববাটী ব্রীজ বাইপাস সড়কের জিরোপয়েন্ট সংলগ্ন এলাকার সরল মৌজায় ২২৯ নং খতিয়ানের ৫৭৩, ৫৭৪, ৫৯৮ ও ৫৯৯ দাগে ৫.৬৬ একর জমি রয়েছে। যার মধ্যে আমার ২ একর ১০ শতক পৈত্রিক সম্পত্তি। উক্ত সম্পত্তির মধ্যে ৪শতক জমি দাবী করে উপজেলার দক্ষিণ গড়ের আবাদ গ্রামের আব্দুল খালেক সানার স্ত্রী শরিফা খাতুন ঘটনার দিন শনিবার সকালে বহিরাগত লোকজন নিয়ে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা করে। পরে এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয় বলে জানান, থানার এসআই আব্দুল মান্নান।






মাগুরায় নকল বিএসটিআইর সিল ব্যবহার; ৬০ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠানকে
শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার; বাইকসহ রুমমেট পালাতক
মাগুরায় রাজিয়া হত্যা মামলায় হাসান শেখের মৃত্যুদণ্ড
পাইকগাছায় প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা চিংড়ি পোনা জব্দ করে নদীতে অবমুক্ত
পাইকগাছা পূজা পরিষদের ভাবমূর্তি নষ্ট করতে বর্ধিত সভা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
পাইকগাছায় নামাজরত অবস্থায় তামান্নাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সাবেক স্বামী
মাগুরায় মাদকসহ আটক দুই; ১৫ দিনের কারাদণ্ড
সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন ডাকাত আত্মসমর্পণ করেছে
মাগুরায় অনলাইন জুয়া চক্রের সদস্য আটক; মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার 