শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

SW News24
মঙ্গলবার ● ১২ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে আমার দেশ সম্পাদক বিএনপি নেতা মওদুদ আহম্মেদসহ তিনজনের নামে মামলা
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে আমার দেশ সম্পাদক বিএনপি নেতা মওদুদ আহম্মেদসহ তিনজনের নামে মামলা
৫৩৫ বার পঠিত
মঙ্গলবার ● ১২ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে আমার দেশ সম্পাদক বিএনপি নেতা মওদুদ আহম্মেদসহ তিনজনের নামে মামলা

---
নড়াইল প্রতিনিধি।
নড়াইলের আমলী আদালতে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহম্মেদ ও বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এম এ হালিমের নামে এক হাজার কোটি টাকার মানহানি মামলা দায়ের হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বিজ্ঞ আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ জাহিদুল আজাদ মামলাটি আমলে নিয়ে নড়াইল সদর থানার ওসিকে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন। ২০১৮ সালের ১৬ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়েছে, গত ১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান তার বক্তব্যে বাংলাদেশের রাষ্ট্রের নিন্দাকরণ ও সার্বভৌমত্বের বিলোপ সমর্থন, বাংলাদেশে বর্তমান রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণা বা অবজ্ঞার সৃষ্টি করে রাষ্ট্রদ্রোহ জনিত বক্তব্য প্রদান করে রাষ্ট্রদ্রোহের অপরাধ করেছেন বলে অভিযোগ করা হয়। একই সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার সম্পর্কে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য প্রকাশ্যে প্রদান করেন। এ সময় ব্যারিস্টার মওদুদ আহম্মেদ এবং এম এ হালিম করতালির মাধ্যমে এ বক্তব্যকে সমর্থন করেন। বক্তব্যে বঙ্গবন্ধুর ও তার পরিবার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবমূর্তি ক্ষুন্নসহ এক হাজার কোটি টাকার মানহানি হয়েছে। আসামীদের আপত্তিকর বক্তব্যে মর্মাহত ও ব্যাথিত হয়ে মামলাটি দায়ের করেন বাদী।





অপরাধ এর আরও খবর

গুলিস্তানের ভাউচার, চায়না পণ্য হিসেবে বিক্রির অভিযোগে মাগুরায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা গুলিস্তানের ভাউচার, চায়না পণ্য হিসেবে বিক্রির অভিযোগে মাগুরায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান; জরিমানা ও কারাদণ্ড পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান; জরিমানা ও কারাদণ্ড
পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে এম্বুলেন্স ও মাইক্রোবাস অযাচিতভাবে পার্কিং করে রাখায় মোবাইল কোর্ট পরিচালনা পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে এম্বুলেন্স ও মাইক্রোবাস অযাচিতভাবে পার্কিং করে রাখায় মোবাইল কোর্ট পরিচালনা
পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি; মোবাইল কোর্টে জরিমানা পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি; মোবাইল কোর্টে জরিমানা
পাইকগাছায় যুবকের আত্মহত্যা পাইকগাছায় যুবকের আত্মহত্যা
পাইকগাছায় অবৈধ নেটজালসহ পারশে পোনা জব্দ এবং জাল পুড়িয়ে বিনষ্ট পাইকগাছায় অবৈধ নেটজালসহ পারশে পোনা জব্দ এবং জাল পুড়িয়ে বিনষ্ট
সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
পাইকগাছার আলোচিত অপহরণ মামলার আসামি গ্রেফতার; স্কুলছাত্রী উদ্ধার পাইকগাছার আলোচিত অপহরণ মামলার আসামি গ্রেফতার; স্কুলছাত্রী উদ্ধার
পাইকগাছায় ভেজাল বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা পাইকগাছায় ভেজাল বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

আর্কাইভ