বুধবার ● ১৩ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় ইয়াবাসহ ২ মাদক সেবী আটক
মাগুরায় ইয়াবাসহ ২ মাদক সেবী আটক
![]()
মাগুরা প্রতিনিধি।
মাগুরা শহরের বেলতলা এলাকায় মঙ্গলবার একটি বাসায় অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় ২ যুবককে ২৫ পিস ইয়াবাসহ আটক করেছে সদর উপজেলা নির্বাহী অফিসার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা। আটককৃত যুবকরা হচ্ছে শহরের পাল্লা বেলতলা এলাকার বাদশা শেখের ছেলে মোঃ শাহিন শেখ (২৪) ও শ্রীপুরের তোরাফ শেখের ছেলে মোঃ রোহান শেখ (২১)।
সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান জানান- গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১২টার দিকে শহরের পাল্লা বেলতলা এলাকায় ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখানে মাদক সেবনরত অবস্থায় শাহিন ও রোহানকে ২৫পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে এলাকাবাসির স্বাক্ষ্য প্রমাণ নিয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তারা দুজনই মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত বলে স্থানিয়রা জানান। এ সময় সেখান থেকে মাদক সেবনের সরঞ্জামও উদ্ধার করা হয়। যেহেতু উদ্ধারকৃত মাদকের পরিমাণ বেশী তাই তাদেরকে ভ্রাম্যমান আদালতের আওতায় বিচার করা সম্ভব হয়নি বলে জানান ইউএনও আবু সুফিয়ান।






কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা
মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা
পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার
মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা
শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর
পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ
পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু 