সোমবার ● ১৮ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » আশাশুনির বলাবাড়িয়া মৎস্য ঘেরের বাসা আগুনে পুড়ে ভূষ্মিভূত
আশাশুনির বলাবাড়িয়া মৎস্য ঘেরের বাসা আগুনে পুড়ে ভূষ্মিভূত
![]()
আহসান হাবিব, আশাশুনি ব্যুরো: আশাশুনির বলাবাড়িয়া ভাঙ্গাবিলে প্রায় দেড়’শ বিঘা জমির এক মৎস্য ঘেরের বাসা আগুন জ্বালিয়ে ভূষ্মিভূত করে দিয়েছে দূর্বৃত্তরা। এব্যাপারে আশাশুনি থানায় একটি সাধারণ ডারেরী করেছেন। থানায় লিখিত অভিযোগে জানাগেছে, আশাশুনি সদরের তাহমিদ হোসেন ডেভিট গং বলাবাড়িয়া ভাঙ্গাবিলে পৈত্রিক ও ডিড মূলে এক বছরকাল প্রায় দেড়’শ বিঘা জমিতে শান্তিপূর্ণভাবে একটি মৎস্য ঘের করে আসছে। ঘেরের পার্টনার দিলিপ কুমার মন্ডল রোববার দুপুরে ঘেরের বাসা তালা লাগিয়ে বাড়ীতে চলে আসে। বিকাল ৫টার দিকে কে বা কারা ঘেরের বাসায় আগুন লাগিয়ে দেয়।পার্শ্ববর্তী ঘেরের লোকজন বাসায় আগুন জ্বলতে দেখে ঘের মালিককে সংবাদ দেয়। ততক্ষনে ঘেরের বাসায় থাকা একটি সোলার প্যানেল, হিসাব নিকাশের খাতাপত্র ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে একেবারেই ভূষ্মিভূত হয়ে যায়। এ ব্যাপারে ওই দিন সন্ধ্যায় ঘের মালিক তাহমিদ হোসেন ডেভিট বাদী হয়ে আশাশুনি থানায় অজ্ঞাতনামা আসামী করে লিখিত অভিযোগ দায়ের করলে আশাশুনি থানা আপাতাত একটি জিডি এন্ট্রি করেছে।






আশাশুনির বদরতলা জেএস হাইস্কুলের কম্পিউটার অপারেটর নয়ন মৃধা বিদ্যুৎ স্পৃষ্টে নিহত
মাগুরায় ৮ দফা দাবীতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন ও সমাবেশ
মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন
পাইকগাছায় যাত্রীবেশে ভ্যান নিয়ে গেলো চোর
ঈদে মধুমতি নদীতে ঘুরতে এসে লাশ হলো শিশু তাসমিয়া, মরদেহ উদ্ধার
মাগুরায় তেল না পেয়ে বিক্ষুব্ধ জনতার পাম্প অবরোধ
মাগুরায় ৯০০ লিটার ডিজেলসহ আটক ২
আওয়ামী দোসর চেয়ারম্যান তুরাপের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ
গুলিস্তানের ভাউচার, চায়না পণ্য হিসেবে বিক্রির অভিযোগে মাগুরায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান; জরিমানা ও কারাদণ্ড 