শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২

SW News24
সোমবার ● ২৯ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় প্রতিপক্ষের বাঁধার কারণে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে মহানামযজ্ঞ অনুষ্ঠান
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় প্রতিপক্ষের বাঁধার কারণে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে মহানামযজ্ঞ অনুষ্ঠান
৪৮৭ বার পঠিত
সোমবার ● ২৯ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় প্রতিপক্ষের বাঁধার কারণে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে মহানামযজ্ঞ অনুষ্ঠান

---
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় রবীন্দ্রনাথ বিশ্বাস পরিবারের বিরুদ্ধে মন্দিরের কাজে বাঁধা প্রদান, যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি ও কর্মরত শ্রমিকদেরকে মারপিটের হুমকি প্রদান করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি প্রতিপক্ষদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, গদাইপুর শ্রীশ্রী রাধা কৃষ্ণ সেবাশ্রম মন্দিরের জায়গা নিয়ে একই এলাকার মৃত মনিন্দ্র নাথ বিশ্বাসের ছেলে রবীন্দ্রনাথ বিশ্বাস গংদের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। মন্দির কমিটি বার্ষিক মহানামযজ্ঞ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। প্রস্তুতির অংশ হিসাবে কয়েকজন শ্রমিক রোববার মন্দিরের মাঠ ও আশপাশ এলাকা পরিস্কার ও মাটি ভরাটের কাজ করতে থাকে। অভিযোগ উঠেছে, রবীন্দ্রনাথের লোকজন দুপুরের দিকে মন্দিরে যাতায়াতের রাস্তায় গাছ-পালা ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এছাড়া অকথ্যভাষায় গালিগালাজ সহ কর্মরত শ্রমিকদের উপর মারপিট করার হুমকি দেয়। এ ধরণের বাঁধার করাণে বার্ষিক মহানামযজ্ঞ অনুষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ ব্যাপারে মন্দির কমিটির সভাপতি রতন কুমার ভদ্র বাদী হয়ে রবীন্দ্রনাথ বিশ্বাস সহ ৪ জনকে বিবাদী করে থানায় অভিযোগ করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছেন।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় নদী থেকে পোনা ধরা জব্দকৃত নেট জাল পুড়িয়ে ধ্বংস পাইকগাছায় নদী থেকে পোনা ধরা জব্দকৃত নেট জাল পুড়িয়ে ধ্বংস
মাগুরায় অস্ত্রসহ এক ব্যক্তি আটক মাগুরায় অস্ত্রসহ এক ব্যক্তি আটক
লোহাগড়ায় ফসলি জমি দখল করে মাটি ভরাট, বাঁধ নির্মাণ ও খননের অভিযোগ লোহাগড়ায় ফসলি জমি দখল করে মাটি ভরাট, বাঁধ নির্মাণ ও খননের অভিযোগ
মাগুরায় ভোটকেন্দ্রে বসানো সিসিটিভি ক্যামেরা ভাঙচুর মাগুরায় ভোটকেন্দ্রে বসানো সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
মাগুরায় ড্রিম মাশরুম সেন্টারের নামে বানোয়াট ও মিথ্যা প্রতিবেদনের বিষয়ে সংবাদ সম্মেলন মাগুরায় ড্রিম মাশরুম সেন্টারের নামে বানোয়াট ও মিথ্যা প্রতিবেদনের বিষয়ে সংবাদ সম্মেলন
পাইকগাছায় অবৈধ ইটভাটা ও ৫৩ টি কয়লার চুল্লি উচ্ছেদ পাইকগাছায় অবৈধ ইটভাটা ও ৫৩ টি কয়লার চুল্লি উচ্ছেদ
পাইকগাছায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা পাইকগাছায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা
পাইকগাছায় অগ্নিকাণ্ডে কলেজ কর্মচারীর বসতঘর পুড়ে ভস্মীভূত ; দুটি পশু দগ্ধ পাইকগাছায় অগ্নিকাণ্ডে কলেজ কর্মচারীর বসতঘর পুড়ে ভস্মীভূত ; দুটি পশু দগ্ধ
পাইকগাছায় বিশেষ কম্বিং অপারেশনে অবৈধ নেটজাল জব্দ ও বিনষ্ট পাইকগাছায় বিশেষ কম্বিং অপারেশনে অবৈধ নেটজাল জব্দ ও বিনষ্ট
নড়াইলে সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও ৮০০ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেফতার ৪ নড়াইলে সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও ৮০০ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেফতার ৪

আর্কাইভ