শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

SW News24
শনিবার ● ১৭ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » দাকোপে ইমারাত নির্মাণ শ্রমিকলীগের শ্রমিক ইউনিয়নের সভা
প্রথম পাতা » রাজনীতি » দাকোপে ইমারাত নির্মাণ শ্রমিকলীগের শ্রমিক ইউনিয়নের সভা
৫৮৩ বার পঠিত
শনিবার ● ১৭ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দাকোপে ইমারাত নির্মাণ শ্রমিকলীগের শ্রমিক ইউনিয়নের সভা

---
দাকোপ প্রতিনিধি।
আগামী ৩রা মার্চ খুলনায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে দাকোপে উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে প্রস্তুতি সভা আনন্দ মিছিল ও উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে(নির্মীয়মান ভবনের দো-তলায়) দাকোপ উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মহিউদ্দিন শিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিন্টু বিশ্বাস ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক অমারেশ ঢালীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মারুফুল আলম, দাকোপ থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুল আমীন, আইন বিষয়ক সম্পাদক অধ্যাপক দুলাল রায়, শিবপদ পোদ্দার, পৌর আ’লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি গোবিন্দ বিশ্বাস। বক্তৃতা করেন পৌর প্যানেল মেয়র আব্দুল গফুর সানা, কনিকা বৈরাগী, পৌর কাউন্সিলর রবীন্দ্রনাথ সরদার, পৌর কাউন্সিলর আমোদীনি রায়, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি গাজী রবিউল ইসলাম, উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের শিবপদ বৈরাগী, শামসুল হক শিকদার, অরুন মন্ডল, রাম প্রসাদ মন্ডল, দেবপ্রসাদ হালদার, জাহাঙ্গীর হাওলাদার, তুলশী দাস মল্লিক। সভার পূর্বে ৩রা মার্চ খুলনায় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার আগমন সফল করতে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেনের নেতৃত্বে একটি বিশাল আনন্দ মিছিল চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।





রাজনীতি এর আরও খবর

স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা
মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও  গণমিছিল মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল
মাগুরায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল মাগুরায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান
দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত
মাগুরায় জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করে পালিয়ে গেল নেতারা মাগুরায় জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করে পালিয়ে গেল নেতারা
চাল বিতরণকে কেন্দ্র করে মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫; অফিস ভাংচুর চাল বিতরণকে কেন্দ্র করে মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫; অফিস ভাংচুর
মাগুরায় পুনরায় চালু হলো আওয়ামী লীগের দলীয় অফিস মাগুরায় পুনরায় চালু হলো আওয়ামী লীগের দলীয় অফিস
কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
সংস্কৃতি মন্ত্রী হওয়ায় নিতাই রায় চৌধুরীকে অভিনন্দন ও মিষ্টি বিতরণ সংস্কৃতি মন্ত্রী হওয়ায় নিতাই রায় চৌধুরীকে অভিনন্দন ও মিষ্টি বিতরণ

আর্কাইভ