রবিবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছার চাঁদখালী ইউনিয়ন আওয়ামীলীগের জনসভা অনুষ্ঠিত
পাইকগাছার চাঁদখালী ইউনিয়ন আওয়ামীলীগের জনসভা অনুষ্ঠিত
![]()
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছার চাঁদখালী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় আগমন, জাতীয় নির্বাচনে জনমত গঠন ও সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার লক্ষ্যে এ জনসভা অনুষ্ঠিত হয়। রোববার বিকালে মৌখালী কেজিএইচএফ মাধ্যমিক বিদ্যালয় মাঠে চাঁদখালী ইউনিয়ন আ’লীগের আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, আ’লীগনেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, আলহাজ্ব আব্দুর রাজ্জাক মলঙ্গী, রতন কুমার ভদ্র, অধ্যক্ষ রবিউল ইসলাম, বিজন বিহারী সরকার, গোলাম রব্বানী, জেলা যুবলীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মশিয়ার রহমান। বক্তব্য রাখেন, নূরুল ইসলাম, যুবলীগনেতা শেখ মাসুদুর রহমান, জগদীশ চন্দ্র রায়, প্রণব কান্তি মন্ডল, বারিক গাজী, দেবব্রত রায়, আসিফ ইকবাল রনি, এসনেয়ারা খানম, আজিজুল ইসলাম, রফিকুজ্জামান, আরিফুল ইসলাম, গফুর সরদার, হাবিবুর রহমান, শফিক ইসলাম ও পৌর ছাত্রলীগের সভাপতি মাসুদ পারভেজ রাজু।






পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত
বিএনপির হাতে স্বাধীনতার পতাকা ২৪ এর ঐক্য বিনষ্ট হতে দেবেনা - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
পাইকগাছায় গদাইপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা
শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা
মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ
লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার 