সোমবার ● ১৯ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » নারী ও শিশু » মাগুরায় পারিবারিক নারী নির্যাতন প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা
মাগুরায় পারিবারিক নারী নির্যাতন প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা
![]()
মাগুরা প্রতিনিধি :
মাগুরায় পারিবারিক নারী নির্যাতন প্রতিরোধে গতকাল সোমবার হাজরাপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কমিউনিটি লীডারদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মিজোরিওর জার্মানির সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংস্থা শিশু নিলয় ফাউন্ডেশন এ কর্মশালার আয়োজন করে।
দিনব্যাপী এ কর্মশালায় ৫নং হাজরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সুফিয়ান। কর্মশালায় বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে ছিলেন শিশু নিলয় ফাউন্ডেশনের এস.ডি.পি পরিচালক রোজিনা আক্তার। তাছাড়া এ সময় শিশু নিলয় ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মো. মোয়ার্জেম হোসেন উপস্থিত ছিলেন। কর্মশালায় হাজরাপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ইউপি সদস্য, কাজী, ইমাম, শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ মোট ৬৩ জন অংশ নেয়। কর্মশালায় কমিউনিটি লীডারদের বাল্যবিবাহের কুফল সম্পর্কে ধারণা প্রদান করা হয়।






ঘরের চার দেয়াল পেরিয়ে নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
মাগুরায় অসহায় দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ
বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান
পাইকগাছায় জ্বালানির চাহিদা মেটাচ্ছে গোবরের মশাল
ফুল শোলা দিয়ে কদম ফুল তৈরি করে জীবন জীবিকা রেখা বিশ্বাসের
মাগুরায় বেগম রোকেয়া দিবসে ১০ অদম্য নারীকে সম্মাননা
পাইকগাছায় বেগম রোকেয়া দিবস পালিত; পাঁচ নারীকে সম্মাননা প্রদান
পাইকগাছার ৫ নারী অদম্য নারী পুরস্কারে ভূষিত
শ্যামনগরে লিডার্স এর আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন
মাগুরায় শিশু কিশোর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী 