সোমবার ● ১৯ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছায় সাবেক এমপির মতবিনিময় ও গণসংযোগ
পাইকগাছায় সাবেক এমপির মতবিনিময় ও গণসংযোগ
![]()
এস ডব্লিউ নিউজ ॥
আগামী ৩ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় আগমন সফল করার লক্ষ্যে পাইকগাছার আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেছেন সাবেক সংসদ সদস্য এ্যাডঃ সোহরাব আলী সানা। তিনি সোমবার সকালে আইনজীবি কার্যালয়ে দলীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এরআগে রোববার বিকালে তিনি লতার শামুকপোতা বাজার সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে প্রধানমন্ত্রীর খুলনার সফর সফল করার আহ্বান জানান। একই সাথে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী কর্তৃক দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগনেতা আনোয়ার ইকবাল মন্টু, আনন্দ মোহন বিশ্বাস, ইকবাল হোসেন খোকন, বেনজির আহম্মেদ বাচ্চু, জিএম ইকরামুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, সাবেক চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, এ্যাডঃ চিত্তরঞ্জন সরকার, প্রভাষক ময়নুল ইসলাম, গাজী শফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার মারুফ বিল্লাহ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আবুল কালাম আজাদ, মহিলালীগের সভাপতি মাসুমা বেগম, ত্রিদিপ, ইউপি সদস্য রাজিব গোলদার, রবীন্দ্রনাথ, সঞ্জয়, মিন্টু, আলমগীর খলিফা, ছাত্রলীগনেতা নিত্যনন্দ দাশ, সুদেব ঘোষ, শুভংকর রায়, জাহাঙ্গীর, মুজাহিদ, তারিক আহম্মেদ, শেখ আহসানুর রহমান, মনিরুল ইসলাম, মিন্টু মিস্ত্রী, বিজয় মন্ডল, মঞ্জুরুল ইসলাম ও শাহজাদা তুরাগ।






পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত
বিএনপির হাতে স্বাধীনতার পতাকা ২৪ এর ঐক্য বিনষ্ট হতে দেবেনা - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
পাইকগাছায় গদাইপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা
শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা
মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ
লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার 