শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ২০ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছায় আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছায় আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
৬৫০ বার পঠিত
মঙ্গলবার ● ২০ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

---
এস ডব্লিউ নিউজ ॥
বর্তমান সরকার উন্নয়ন ও গণবান্ধব সরকার উল্লেখ করে পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেশের সামগ্রীক উন্নয়ন করেছেন বলে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। দেশের জনগণ উন্নয়ন ও শান্তি চাই। যা বর্তমান সরকার দেশবাসীকে উপহার দিয়েছেন। বিএনপি দেশের উন্নয়ন ও গণতন্ত্রে বিশ্বাসী নয় বলেই জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। জন বিচ্ছিন্ন বিএনপি-জামায়াত নিশ্চিত পরাজয় ভেবে বিগত দিনের ন্যায় আগামী জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়াবার জন্য এতিমের টাকা আত্মসাতের মামলায় সাজা প্রাপ্ত খালেদা জিয়ার রায়কে ঘিরে ইস্যু তৈরি করার পায়তারা করছে। মানুষ এখন অনেক সচেতন উল্লেখ করে তিনি বলেন, তাদের (বিএনপি) এ ধরণের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে জনগণ ঠিকই আগামী নির্বাচনে আওয়ামীলীগকে ভোট দিয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিবেন। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসলেই সবচেয়ে বেশি উন্নয়ন হয় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের। এ জন্য সরকারের প্রতি এ অঞ্চলের মানুষ কৃতজ্ঞ। তিনি আগামী ৩ মার্চ প্রধানমন্ত্রীর খুলনার ঐতিহাসিক জনসভাকে সফল করার লক্ষ্যে মঙ্গলবার সকালে পাইকগাছা উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর ঐতিহাসিক জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে দলীয় নেতাকর্মী সহ এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। আ’লীগনেতা অধ্যক্ষ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, আ’লীগনেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, আব্দুর রাজ্জাক মলঙ্গী, উপাধ্যক্ষ আফসার আলী, যুগোল কিশোর দে, নির্মল মন্ডল, বিজন বিহারী সরকার, জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, দিবাকর বিশ্বাস, রুহুল আমিন বিশ্বাস, কেএম আরিফুজ্জামান তুহিন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী গাজী, আব্দুল মাজেদ, কাজী আব্দুস সালাম বাচ্চু, শেখ হেদায়েত আলী টুকু, এসএম আয়ুব আলী, নির্মল মজুমদার, সরদার গোলাম মোস্তফা, শেখ লুৎফর রহমান, আব্দুল হাকিম গোলদার, গোলাম রব্বানী, হায়দার আলী মোল্লা, পরমানন্দ মন্ডল, শেখ আনিছুর রহমান মুক্ত, প্রভাষক ময়নুল ইসলাম, এ্যাডঃ শেখ আব্দুর রশিদ, নাহার আক্তার, জামাত আলী, শিবপদ মন্ডল, মুক্তিযোদ্ধা জামাল হোসেন, আফসার উদ্দীন, মোঃ দাউদ শরীফ, আলহাজ্ব মুজিবর রহমান, আক্তার হোসেন গাইন, যুবলীগনেতা শেখ শহিদ হোসেন বাবুল, শেখ মাসুদুর রহমান, আব্দুর রাজ্জাক রাজু, বাবু লাল বিশ্বাস, উত্তম ঘোষ, সায়েদ আলী কালাই, প্রণব মন্ডল, জগদীশ চন্দ্র রায়, ইউপি সদস্য রেজাউল করিম, আব্দুস সাত্তার, এজাহার আলী, আব্দুল হামিদ, রফিকুল ইসলাম, শের আলী, আজিবর রহমান, বারিক গাজী, দেবব্রত রায়, দ্বিজেন মন্ডল, আব্দুল হাই, জাহিদুল আলম, মাহফুজুল হক কিনু, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মশিয়ার রহমান, আসিফ ইকবাল রনি, ছাত্রলীগনেতা মাসুদ পারভেজ রাজু, রায়হান পারভেজ রনি, আলমগীর হোসেন টুটুল ও দিপক কুমার বিশ্বাস।





রাজনীতি এর আরও খবর

পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)