সোমবার ● ২৬ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় আ’লীগনেতার ব্যবসায়িক প্রতিষ্ঠানে অগ্নিকান্ড; ব্যাপক ক্ষয়ক্ষতি
পাইকগাছায় আ’লীগনেতার ব্যবসায়িক প্রতিষ্ঠানে অগ্নিকান্ড; ব্যাপক ক্ষয়ক্ষতি
![]()
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় আ’লীগনেতার ব্যবসায়িক প্রতিষ্ঠান আগুন লেগে মালামাল সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার ভোর রাতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় জিডি হয়েছে।
প্রাপ্ত সূত্রে জানাগেছে, উপজেলার রাড়–লী ইউনিয়নের শ্রীকণ্ঠপুর গ্রামের মৃত মেহের আলী বিশ্বাসের ছেলে আ’লীগনেতা আরশাদ আলী বিশ্বাস (৪৫) এর বাড়ীর পাশে শ্রীকণ্ঠপুর ফুটবল মাঠ সংলগ্ন মোড়ে একটি মুদি দোকান রয়েছে। প্রতিদিনের ন্যায় রোববার রাত সাড়ে ১০ টার দিকে দোকান বন্ধ করে আরশাদ বাড়ীতে যায়। পরের দিন সোমবার ভোরে নামাজ পড়তে এসে পাশ্ববর্তী চায়ের দোকানদার আয়ুব আলী সরদারের মাধ্যমে জানতে পারে দোকানে আগুন লেগেছে। পরে স্থানীয় লোকজনকে সাথে নিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আগুন নিয়ন্ত্রণ করার আগেই দোকানের কাঠের বাক্সে রাখা নগদ অর্থ, ৪টি জমির দলিল, ১৫টি নন জুডিসিয়াল ষ্ট্যাম্প, ৪টি চেক, ১টি ল্যাপটপ, ২টি মামলার প্রতিবেদন, কয়েকটি মামলার নথি, ডিসিআর কাগজপত্র সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়। এ ব্যাপারে আ’লীগনেতা আরশাদ আলী জানান, আমার দোকানের চারিপাশে পাকা দেওয়াল দেওয়া আছে। তবে দোকানের পিছনের পাশে একটি ছিদ্র রয়েছে। কে বা কারা ওই ছিদ্র দিয়ে পেট্রোল স্প্রে করার মাধ্যমে আগুন লাগাতে পারে বলে প্রাথমিক ধারণা করছি। এ খবর পেয়ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিদর্শন করেন রাড়–লী ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার। এ ঘটনায় সোমবার আরশাদ আলী বিশ্বাস থানায় জিডি করেছেন। যার নং-১১৬৯।






সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত 